নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরজুড়ে ফের দেখা গেল রাজনৈতিক অশান্তি। মুরলিধর সেন লেন চত্বরে বিজেপির মহিলা মোর্চার অনুষ্ঠান ঘিরে তীব্র উত্তেজনা। মঞ্চ বাঁধাকে কেন্দ্র করেই শুরু ধুন্ধুমার।
সূত্রের খবর, সোমবার সকালে কলকাতার মুরলিধর সেন লেন চত্বরে বিজেপির মহিলা মোর্চার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিজেপির অভিযোগ, অনুষ্ঠানের জন্য মঞ্চ বাঁধতে গেলে পুলিশ বাধা দেয়। মঞ্চ খাটাতে গিয়ে বিজেপি কর্মীদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন তারা।ঘটনার জেরে বিজেপি মহিলা মোর্চার নেত্রী ও কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।
তারা দাবি করেন, প্রশাসন ইচ্ছে করেই বিজেপির কর্মসূচি আটকাচ্ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, “আমরা শান্তিপূর্ণভাবে মহিলা মোর্চার অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ পরিকল্পনা করে বাধা দিয়েছে।” অন্যদিকে অনুমতি ছাড়া রাস্তার উপর মঞ্চ তৈরি করতে দেওয়া যায় না। অনুমতির কাগজ না থাকায় মঞ্চ বাঁধতে বাধা দেওয়া হয়েছিল।এ নিয়ে বিজেপি ও পুলিশের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় বলে জানানো হয় পুলিশ তরফে। চারপাশে ব্যাপক ভিড় জমে যায়।
মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পুলিশবাহিনী মোতায়েন করা হয়।বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শীঘ্রই এই ঘটনার প্রতিবাদে আরও বড় কর্মসূচির ডাক দেবেন।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের