নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাংলার মহাপুরুষদের অপমান থেকে শুরু করে সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ বিভিন্ন ইস্যুতে ফের বিজেপিকে তীব্র আক্রমণে শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতৃত্বকে সরাসরি উদ্দেশ্য করে একের পর এক কড়া মন্তব্য করেন তিনি।
সম্প্রতি একাধিকবার বাংলার মনীষীদের উদ্দেশ্য করে বিকৃত মন্তব্য করতে দেখা যায় বিজেপির নেতাদের। এমনকি, খোদ প্রধানমন্ত্রীর মুখেও বঙ্কিমচন্দ্রকে 'বঙ্কিম দা' বলে সম্বোধন করতে দেখা যায়। আর এই নিয়ে এবার সরাসরি কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রকে রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ' আজ আপনারা বাংলার মহাপুরুষদের অপমান করছেন, অসম্মান করছেন। দুই কান থাকলে এক কান কাটার ভয় থাকে, কিন্তু যাদের দুই কানই নেই তারা শোনে না, দেখে না, মানুষের কথা জানতে চায় না।' বিজেপির বিরুদ্ধে মানুষের মৌলিক স্বাধীনতা বিশেষত খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের অভিযোগও তোলেন তিনি। তার কড়া মন্তব্য, ' এত কিসের খিদে? বাংলাকেও খেতে হবে? কে আমিষ খাবে, কে নিরামিষ খাবে ওটা যার যার বিষয়। আমি কারও উপর হস্তক্ষেপ হতে দেব না।'
SIR সংক্রান্ত ইস্যুতেও বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' SIR করো, আর যাই করো বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। আর তাড়ালে কীভাবে ফিরিয়ে আনতে হয়, তাও জানি। মানুষকে ক্রীতদাস বানাতে চাইছো? আঘাত করলে প্রত্যাঘাত করতেও জানি। সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ ভয়ঙ্কর।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা