নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR আবহে রাজ্য জুড়ে শুরু হয়েছে BLO দের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছে। এরই মধ্যে একাধিক জায়গায় BLO ও BLA দের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার মাথাভাঙায় বিজেপি BLA ২ কে হেনস্থার আভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে স্থানীয় তৃণমূল বুথ সভাপতিও রয়েছেন বলে জানা গেছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কোচবিহারের মাথাভাঙার ছাট খাটেরবাড়ি এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ওই দিন বিজেপির বুথ লেভেল এজেন্ট ২ এলাকায় যান নির্বাচনী প্রস্তুতির কাজে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। মুহূর্তে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, আর সেই বচসা থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, বিজেপির বিএলএ–২–কে ঘিরে ধরে তার গলায় জুতোর মালা পরিয়ে হেনস্তা করা হয়।
ঘটনার পরই বিজেপির পক্ষ থেকে মাথাভাঙা মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ। দ্রুত তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে এক জন তৃণমূল বুথ সভাপতি বলেও জানা গিয়েছে। শুক্রবারই ধৃতদের মাথাভাঙা আদালতে তোলা হয়।
যদিও সমস্ত ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বুথ সভাপতি। তার দাবি, ঘটনার সময় আমি ছিলাম না ওখানে। মিথ্যে অভিযোগ দিয়ে বিজেপি আমাদের ফাঁসাতে চাইছে। সবটাই ওদের চক্রান্ত।
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের