68e5e2eab0409_WhatsApp Image 2025-10-08 at 9.10.29 AM
অক্টোবর ০৮, ২০২৫ দুপুর ১২:৫৪ IST

বিজেপি নেতাদের উপর প্রাণঘাতী হামলা , প্রতিবাদে বারাসাতে বিজেপি যুব মোর্চার পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আদিবাসী নেতা তথা মালদহ উত্তরের সাংসদ শ্রী খগেন মুর্মু সহ শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বারাসাত। বিজেপির যুব মোর্চার নেতৃত্বে বারাসাত হেলাবটতলা মোড়ে প্রায় ৩০ মিনিট ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ 

সূত্রের খবর , প্রতিবাদকারীরা এদিন টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে পড়েন। যার জেরে ব্যস্ত ৩৫ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসফেরত যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই যানজটে ভোগান্তির শিকার হতে হয়। বিক্ষোভকারীদের দাবিতে উঠে আসে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি। তাদের অভিযোগ , রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজনীতিবিদদের ওপর হামলা দিনকে দিন বেড়ে চলেছে।

পথ অবরোধের চিত্র 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হলেও যুব মোর্চা নেতৃত্ব হুঁশিয়ারি দেন - এই হামলার পেছনে থাকা দোষীদের যদি অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।

বিজেপি নেতা - মন্ত্রীদের বিক্ষোভ 

বিজেপির পক্ষ থেকে জানানো হয় , এই হামলা শুধু একজন সাংসদের ওপর নয় , এটি গণতন্ত্রের ওপর হামলা। এর কঠোর জবাব দিতেই রাজপথে নেমেছে যুব মোর্চা। ঘটনার জেরে বারাসাতের পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠলেও , পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজেপি নেতা 

বারাসাতের এক বিজেপি নেতা এপ্রসঙ্গে জানান , ''পশ্চিমবঙ্গ আজ একটা জেহাদীর রাজ্যে পরিণত হয়েছে। আমাদের দলের লোকেদের উপর প্রাণহনীর ঘটনা ঘটেই চলেছে। আর যারা এরকম ঘটনা ঘটাচ্ছেন তারা এদেশের নয়। সবাই জেহাদী , অনুপ্রবেশকারী। আমরা আমাদের নেতাদের উপর হওয়া হামলার প্রতিবাদ জানাচ্ছি। এর একটা সঠিক বিচার না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো।''

আরও পড়ুন

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের