নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ফের নাগরিকত্ব আইন সংক্রান্ত আবেদন শিবির ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর। শনিবার দুর্গাপুরে বিজেপি দলীয় কার্যালয়ে পালিত হয় CAA কর্মসূচি। এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির একাধিক কর্মকর্তারা।
সূত্রের খবর , দুর্গাপুরে বিজেপি দলীয় কার্যালয়ে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সংক্রান্ত আবেদন শিবির ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর। শনিবার সকালে দুর্গাপুরের ৩১ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ে বিজেপির জেলা কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। অফিস প্রাঙ্গণে মানুষের ভিড় , সারি দিয়ে আবেদনপত্র জমা পড়া সহ বিজেপি কর্মীদের ব্যস্ততা।
সব মিলিয়ে দৃশ্যপট যেন সরকারি দফতরের কাজকর্মের চেহারা নিয়েছিল। ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তার সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই , জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।

শিবির প্রসঙ্গে অসীম সরকার জানান , “যারা উদ্বাস্তু হিসেবে ভারতে এসেছেন , তাদের নাগরিকত্ব দিতে চায় ভারত সরকার। বহু মানুষ বছরের পর বছর ধরে ওপার বাংলা থেকে এসে এখানে বসবাস করছেন। তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করতেই এই শিবির। এই উদ্যোগের বিরোধিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী , যা উদ্বাস্তুদের প্রতি অবিচার।”
তবে এই শিবিরের আয়োজনকে ঘিরে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় জানান , “ভারত সরকারের কর্মসূচি হলে তা সরকারি দফতর থেকেই হওয়া উচিত। বিজেপি দলীয় কার্যালয়ে এই শিবির মানেই ভোটের আগে উদ্বাস্তুদের মন পাওয়ার খেলা। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।”
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের