নিজস্ব প্রতিনিধি , মুম্বই - যুবদের বিশ্বকাপে দাপট অব্যাহত ভারতের। এবার জিম্বাবোয়েকে বড়সড় ব্যবধানে উড়িয়ে দিল বৈভব সূর্যবংশীরা। শতরান করলেন বিহান মালহোত্রা। ২০৪ রানে জয় নিশ্চিত করে নিল ভারত। তাদের ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই বেহাল দশার সম্মুখীন হয় জিম্বাবোয়ে।
ওপেন করতে নেমে ৩০ বলে ৫২ রানের সুন্দর ইনিংস খেলেন বৈভব। এরপর সেই মঞ্চ কাজে লাগিয়ে শুরু করেন বিহান ও অভিজ্ঞান কুণ্ডু। অভিজ্ঞান ৬২ বলে ৬১ রানের ইনিংস খেলেন। অভিজ্ঞান আউট হলেও বিহান ১০৭ বলে ১০৯ রান করেন তিনি। এবারের আইপিএলে ৩০ লক্ষ টাকা দিয়ে বিহান মালহোত্রাকে কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই আইপিএলের আগে বিহানকে ভাল ছন্দে দেখে খুশি আরসিবি সমর্থকরাও।
জিম্বাবোয়েকে দেখে কখনই মনে হয়নি এই রানের লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষপর্যন্ত মাত্র ৩৭ ওভার ৪ বলে ১৪৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। সর্বাধিক ৬২ রান করেন লিরয়।ভারতের হয়ে তিনটি করে উইকেট পান অধিনায়ক আয়ুশ মাত্রে ও উধম মহান। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বৈভব সূর্যবংশীরা।।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের