নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন শাসন পঞ্চায়েত এলাকা। সেই জল সরাতে ও ড্রেনের আবর্জনা পরিষ্কার করতে গিয়েই বিপত্তি। কাঁচা কঞ্চি দিয়ে ড্রেন পরিষ্কারের কাজ করতে গিয়ে আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু স্থানীয় ভিসিডি কর্মীর। হঠাৎই বিদ্যুতের তারে স্পর্শ লাগে বলে আশঙ্কা। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় শোকের পরিবেশ নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার শাসন পঞ্চায়েতের একাধিক এলাকা জলমগ্ন। মঙ্গলবার সকালে সেই জল সরানো ও ড্রেনের জমে থাকা আবর্জনা পরিষ্কারের জন্য কাজে নেমেছিলেন স্থানীয় ভিসিডি কর্মী মিরাজুল আলি (৪৫)।প্রত্যক্ষদর্শীদের কথায়, কাঁচা কঞ্চি দিয়ে ড্রেন পরিষ্কারের সময় আচমকাই বিদ্যুতের তারে স্পর্শ লাগে। আর তাতেই মৃত্যু হয় ওই কর্মীর।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষজন দ্রুত তাঁকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মিরাজুলকে মৃত ঘোষণা করেন। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শাসন পঞ্চায়েতে ভিসিডি কর্মী হিসেবে কাজ করতেন মিরাজুল। তাঁর দৈনন্দিন দায়িত্বের মধ্যে ছিল নালা ড্রেন পরিষ্কার, জঙ্গল পরিস্কার, ডেঙ্গু দমন তেল ছড়ানো ও নোংরা আবর্জনা সরানো। নিয়মিত এইসব বিপজ্জনক কাজে তাঁকে পর্যাপ্ত সুরক্ষা ছাড়া নামানো হতো বলেই অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলমগ্ন অবস্থায় ড্রেন পরিষ্কারের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে কাজের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, রাবার গ্লাভস ও সুরক্ষা সরঞ্জাম দেওয়া, এসব ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। কিন্তু বাস্তবে কিছুই ছিল না। তাঁদের দাবি, প্রশাসনের গাফিলতিই এই দুর্ঘটনার মূল কারণ।
ঘটনার পর শাসন পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রতিবেশীরা মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও একজন সদস্যের সরকারি চাকরির দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, জল জমা, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার এবং নর্দমার অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে বারবার অভিযোগ করা হলেও পঞ্চায়েত বা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, এই মর্মান্তিক মৃত্যুর পরও পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি মেলেনি। প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ আরও বেড়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের মতে, সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত।

এক স্থানীয় বলেন, “বিদ্যুৎ ছিল, জল জমে ছিল। তবু কোনও সতর্কতা ছাড়াই কাজ করানো হয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়, অবহেলার ফল।”

মিরাজুল আলির সহকর্মীরা জানান, এমন ঝুঁকিপূর্ণ কাজে তাঁরা প্রায়ই সুরক্ষার অভাবে আতঙ্কে কাজ করেন। “আমাদের জন্য কোনও গ্লাভস, বুট বা সেফটি কিট নেই। একদিন না একদিন এরকম কিছু ঘটবেই জানতাম।”
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের