নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ফের রাজনৈতিক তরজায় সরগরম রাজ্য রাজনীতি। একদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে বিদ্যাসাগরের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে তাকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার জন্য নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, শুক্রবার কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানের মঞ্চ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। অমিত শাহ বলেন, ' বিদ্যাসাগর কেবল বাংলার নয়, সমগ্র ভারতের সমাজ সংস্কারের পথিকৃৎ। তিনি নারীশিক্ষা ও বিধবা বিবাহের মতো ক্ষেত্রে যে সাহসিকতা দেখিয়েছিলেন, তা ভারতীয় সমাজকে নতুন দিশা দিয়েছিল।'
অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে গিয়ে মহান সমাজ সংস্কারককে শ্রদ্ধা জানান। সেখান থেকেই তিনি সরাসরি আক্রমণ শানান শাহকে। অভিষেক বলেন, '৬ বছর আগে এই অমিত শাহের লোকেরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। বাংলার মানুষ তাদের যোগ্য জবাবও দিয়েছে। বহিরাগতরা কলকাতা শহরকে জল্লাদদের উল্লাসমঞ্চে পরিণত করেছিল।'
অমিত শাহকে কটাক্ষ করে আরও বলেন, 'অমিত শাহ ১০ মিনিট দূরে এসে একটি পুজো উদ্বোধন করতে পারেন, অথচ বিদ্যাসাগরের বাড়ি বা কলেজে এসে শ্রদ্ধা জানাতে তার বিবেকবোধ হয়নি। তাই আমরা বলি, এরা বাংলা বিরোধী।'
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের