নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহালয়ার একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পুজোমণ্ডপ উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি প্রশ্ন তুললেও, তৃণমূল কংগ্রেস এটিকে কুৎসা ও অপপ্রচার বলে পাল্টা জবাব দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।
সূত্রের খবর, শনিবার বিকেলে উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগানে পুজো উদ্বোধনের আগে তিনি বলেন, 'আগামীকাল মহালয়ার তর্পণ হবে। মহালয়ার আগে আমি মাতৃমূর্তি উদ্বোধন করি না। আমি কেবল মণ্ডপের উদ্বোধক হিসেবে এসেছি।' অন্যদিকে ,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হিন্দু রীতি-নীতি মানছেন না এবং ইচ্ছাকৃতভাবে মহালয়ার আগে পুজো উদ্বোধন করছেন।
বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা জবাব দেয় তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বলেন, ' মুখ্যমন্ত্রী উৎসবের উদ্বোধন করেছে মন্ডপের উদ্বোধন করেছেন। কোনো পুজোর উদ্বোধন করেননি। অনেক জায়গায় পুজো শুরু হয়ে গেছে। অনেক রাজবাড়িতে ১৬ দিন ধরে পুজো হবে। সেটাও তো কোনো পঞ্জিকা মেনেই হয়।'
কুণাল ঘোষ আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ বার হিন্দু। ব্রাহ্মণ ঘরের কন্যা। উনি সব ধর্মকে সম্মান করেন, ভালবাসেন। ওনার নিজের বাড়িতে কালি পুজো হয়। উনি নিজে সন্তোষী মায়ের পুজো করেন। বগলা মায়ের মন্ত্র ওনার ঠোঁটে। তাই দয়া করে ওনাকে ধর্ম নিয়ে আক্রমণ করবেন না।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা