নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষকতা করছেন রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা। বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও মিলেনি বেতন। যার জেরে মঙ্গলবার থেকে জেলা শাসকের দফতরের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান আন্দোলনে বসেন তারা।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেননা রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা। প্রশাসনকে বারবার করে জানানো সত্ত্বেও মেলেনি কোনও করম সুরাহা। বিনা বেতনেই দীর্ঘদিন ধরে পাড়াতে হচ্ছে তাদের। যার জেরে মঙ্গলবার থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বালুরঘাটে জেলা শাসকের দফতরের সামনে ধরনা দেন তারা। বসেন অবস্থান বিক্ষোভে।
এই আন্দোলনের ডাক দেন , দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃত্বরা এদিন অভিযোগ জানান , দীর্ঘদিন ধরে রাজবংশী ভাষার শিক্ষকরা বিনা বেতনে কাজ করে আসলেও প্রশাসন সমস্যার সমাধানের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা হুঁশিয়ারি দেন , দ্রুত সমাধানমূলক ব্যবস্থা না নিলে তাদের আন্দোলন আরও তীব্র আকার নেবে।
এপ্রসঙ্গে স্থানীয় ব্লক সভাপতি ব্রজ রাখাল দেবশি জানান , ''আমাদের দাবি প্রশাসনকে বারংবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। এমনকি এখানে অনেক বিদ্যালয় আছে যেখানে নিয়োগের কথা বলা হয়েও কোনও নিয়োগ হয়নি। এমনকি বেতনও দেওয়া হয়না শিক্ষক শিক্ষিকাদের। আমরা মঙ্গলবার থেকে এখানে জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছি। আজ দ্বিতীয় দিন। যতদিন না আমাদের দাবি মানাহবে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের