68c5561b02eaa_d3bdd704-fe3b-47b4-afdf-1c1d6b62edd8
সেপ্টেম্বর ১৩, ২০২৫ বিকাল ০৫:০৪ IST

বেসরকারি হোমে যুবতী নিগ্রহ! কর্ণধারসহ চারজন গ্রেফতার, বাড়ছে রাজনৈতিক পারদ

নিজস্ব প্রতিনিধি , হুগলী - এক বেসরকারি হোমের ভেতর প্রকাশ পেল চাঞ্চল্যকর ঘটনা। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ২৬ বছরের এক তরুণী অভিযোগ করেছেন শারীরিক নিগ্রহের। পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে হোমের কর্ণধার, সেক্রেটারি ও দুই কর্মীকে। অভিযোগের ঝড়ে নড়েচড়ে বসেছে রাজনৈতিক পারদ। তৃণমূলের সঙ্গে পুরনো যোগাযোগ সূত্র নিয়ে তীব্র তরজা থেকে শুরু করে সিপিএম ও বিজেপির কড়া আক্রমণ। সব মিলিয়ে উত্তেজিত সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়া থানার 
নবগ্রামের ২৬ বছরের ওই তরুণী সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন এবং ওই হোমেই থাকতেন। গত বৃহস্পতিবার তিনি শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন যে, সেখানে তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। মূল অভিযুক্ত হিসেবে হোমের সেক্রেটারি অজয় চট্টপাধ্যায়ের নাম উঠে আসায় কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে।

কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়  অভিযুক্ত সেক্রেটারিকে 

এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার জানান, “মেয়েটি খুব মেধাবী। কিছুদিন আগে সে আমাদের পার্টি অফিসে হোমের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছিল। আমরা তাকে পুলিশে খবর দিতে বলি। অজয় এখন আর তৃণমূল করেন না, যদিও বিভিন্ন জায়গায় তাঁর প্রভাব আছে। যে দোষী, তার শাস্তি হবেই।”

তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার 

অন্যদিকে সিপিএম নেতা আসিস দে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, “অজয় তৃণমূলের সক্রিয় কর্মী। কয়েক মাস আগেই নবগ্রাম কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূলের হয়ে লড়েছেন। এখন দায় এড়াতে তৃণমূল দল অজয়ের সঙ্গে দূরত্বের ভান করছে। আমরা এই ঘটনার বিরুদ্ধে তীব্র আন্দোলন করব।”

সিপিএম নেতা আসিস দে

বিজেপির নবগ্রাম মণ্ডল সভাপতি রাজেশ রজক বলেন, “অজয়কে আমরা ভালো করে চিনি। তৃণমূলের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল। অভিযোগ সত্য হলে পুলিশ তদন্ত করুক এবং দোষীদের যথাযথ শাস্তি দিক।”

বিজেপির নবগ্রাম মণ্ডল সভাপতি রাজেশ রজক 

তবে হোমের কয়েকজন কর্মী দাবি করেছেন, কর্ণধার অজয় চট্টোপাধ্যায় বহুদিন ধরে এই প্রতিষ্ঠান চালাচ্ছেন। তাঁদের কথায়, “তিনি ভালো মানুষ, কখনো খারাপ কিছু চোখে পড়েনি।”

বেসরকারি হোমের কর্মী 

উল্লেখ্য, গতকাল শুক্রবারই উত্তরপাড়ার আরেকটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে দুই আবাসিক কর্ণধারকে শিলনোড়া দিয়ে খুন করে পালিয়ে যায়। কয়েক মাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও ঘটেছিল। এসব ঘটনার পর উত্তরপাড়া ও আশপাশের এলাকায় বেসরকারি হোম ও নেশামুক্তি কেন্দ্রগুলোর নিরাপত্তা ও কার্যপদ্ধতি নিয়ে স্থানীয়রা স্বাভাবিক ভাবেই প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন।

শ্রীরামপুর মহিলা থানা 

পুলিশ তরফে জানানো হয়েছে, অভিযোগের তদন্ত দ্রুত শেষ করা হবে। ধৃতদের বিরুদ্ধে প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, সব বেসরকারি হোম ও নেশামুক্তি কেন্দ্রে নিয়মিত নজরদারি ও লাইসেন্স যাচাই করা হোক।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের