নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - উত্তরবঙ্গে বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। গত এক মাসে একের পর এক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় ১০ জনের বেশি। এবার মোটর ভ্যানের বেপরোয়া গতিতে প্রাণ হারালেন এক পথচারী। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জ এলাকায়। ঘটনার পর পলাতক নম্বর প্লেটহীন গাড়ির চালক ।
সূত্রের খবর , ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রামে পঞ্চায়েতের ১০৮ ছোট কুচলিবাড়িতে। মৃতের নাম কুকিল দেবনাথ। বাজার করে ফিরছিলেন তিনি। হঠাৎই পিছন থেকে এসে তাকে পিষে দিয়ে বেরিয়ে যায় একটি মোটর ভ্যান। মৃতের বয়স আনুমানিক ৫৫ বছর। দুর্ঘটনার পরেই স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে আহতকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর আর টিকি খুঁজে পাওয়া যায়নি গাড়ির চালকের।

স্থানীয়দের মধ্যে একজন পুলিশে খবর দেন। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেছেন , "ঘটনার পর আমাদের খবর দেওয়া হয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে পৌঁছাই। যদিও ততক্ষণে ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা পুরো ঘটনাটা খতিয়ে দেখছি। গাড়ির চালককে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।"
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের