নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে প্রকাশ্যে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর শনিবার সকালে ভবানী ভবনে হাজির হলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় সিআইডির তলবে সাড়া দিয়েই নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে ভবানী ভবনে পৌঁছান সুমিত। এবার তার বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা।
শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছান সুমিত রায়। জানা গেছে, শুক্রবার রাতে শালবনির জমি প্রতারণা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এরপরই শনিবার নির্ধারিত সময়ে তদন্তকারীদের মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির হন অভিষেকের আপ্তসহায়ক। এর আগে শুক্রবার রাতে টালিগঞ্জের মহাবীরতলায় সুমিতের বাড়িতে গিয়ে নোটিশ দেয় সিআইডির একটি দল। দীর্ঘদিন তার কোনও হদিশ না মেলায় তদন্তকারীদের তৎপরতা বেড়েছিল। এবার সরাসরি ভবানী ভবনে হাজির হয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হলেন সুমিত। শালবনির জমি সংক্রান্ত অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ হতে পারে বলে জানা গেছে।
এদিকে সুমিতের বিরুদ্ধে নতুন করে আরও দুটি মামলা দায়ের হয়েছে। ফলে মোট চারটি FIR এর মুখে রয়েছেন তিনি। এর মধ্যে দুটি মামলায় আগাম জামিন পেয়েছিলেন অভিষেকের আপ্তসহায়ক। নতুন মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে। সুমিতের নাম প্রকাশ্যে আসে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেফতারের পর। এরপর থেকেই তিনি ছিলেন অন্তরালে। পরবর্তীতে পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জারি হয় লুকআউট নোটিশও।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের