নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে ফের অশান্ত বেহালা। পোস্টার টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পর্ণশ্রী এলাকা। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
রবিবার দুপুরে পর্ণশ্রীর এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীরা দলীয় প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের পোস্টার টাঙাতে যায়। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী সমর্থকেরা পোস্টার টাঙাতে বাধা দেয়। এই ঘটনাকে ঘিরেই দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হতেই বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। ভেঙে ফেলা হয় কার্যালয়ের গেট এবং ছিঁড়ে ফেলা হয় পোস্টার।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের প্রার্থী ইন্দ্রনীল খাঁর পোস্টার ছেঁড়া হয়েছে এবং পুলিশের সামনেই তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে বিজেপি প্রার্থী ও কর্মী-সমর্থকেরা পর্ণশ্রী থানায় পৌঁছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় থানায় পৌঁছান।
তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে ঘিরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের