নিজস্ব প্রতিনিধি, ওড়িশা - গুটখা, তামাক ও তামাকজাত যাবতীয় পণ্য নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ওড়িশা সরকারের। তামাকজাত পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিজেপি রাজ্যের সরকার। যদিও নিষিদ্ধ করা হয়নি বিড়ি ও সিগারেট। এই নির্দেশিকা না মানলে কঠোর শাস্তি দেওয়া হবে।
সূত্রের খবর, ২০১৩ সাল থেকে ওড়িশায় প্রকাশ্যে গুটকা ও তামাকজাত যাবতীয় পণ্য প্রকাশ্যে বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও সেই নির্দেশ মানা হত না। এবার থেকে সেই নির্দেশকে আরও কঠোরভাবে কার্যকর করা হবে। বলে রাখা ভালো, ২০১১ সালে তামাকযুক্ত পানমশলা ও গুটখা নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
এবার থেকে ওড়িশায় এই ধরণের পণ্য উৎপাদন, মজুত এবং বিক্রি, সবগুলিই শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। যদিও বিড়ি এবং সিগারেটকে এর আওতায় আনা হয়নি। মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুটকা পানমশলা বা অন্য কোনও খাদ্যপণ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক ব্যবহার করা যাবে না। নিকোটিন সমৃদ্ধ কোনওরকম কোনও খাবারই প্রকাশ্যে বিক্রি করা যাবে না।
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সকলকে বাড়িতে থাকার পরামর্শ মোদির
SIR প্রক্রিয়ায় করা মামলায় শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের
স্বস্তি মিলল না বাজারে, আবারও চড়ল সোনার দাম
তেলেঙ্গানার এলগোই গ্রামে চাঞ্চল্যকর ঘটনা,প্রেমিক চিন্টুর সঙ্গে মিলে স্বামী মুথয়াম রেড্ডিকে খুন করে খেতের ভিতর দেহ পুঁতে দেওয়ার অভিযোগে স্ত্রী কল্পনা সহ দুইজন গ্রেপ্তার, নিখোঁজের নাটকেই ধরা পড়ল পুরো ষড়যন্ত্র
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...