নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যের পালাবদলের পর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরও সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। বিভিন্ন জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সেই আবহেই নদীয়ার শান্তিপুরে বড়সড় ডাকাতির একটি পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে শান্তিপুর থানার অদ্বৈতপাঠ সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে কয়েকজন যুবক জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশের বিশেষ দল। পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী গাড়ি এবং আশপাশের দোকান থেকে মোবাইল ফোন সহ মূল্যবান জিনিস ডাকাতির পরিকল্পনা করছিল তারা। ধৃতদের কাছ থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে আসায় তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বুধবার ধৃত চার অভিযুক্তকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের নাম, রাজু সরকার, মঙ্গল রায়,দীপঙ্কর সরকার, ও সৌরভ সরকার। এদের প্রত্যেকের বাড়ি শান্তিপুর থানা এলাকায়। তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গে ধৃত যুবক মঙ্গল রায় বলেন,' অদ্বৈতপাঠ এলাকায় ডাকাতি করতে গেছিলাম বাইপাসের ধারে। মোবাইল চুরি করতে গেছিলাম। এক বন্ধুর পাল্লায় পরে এই কাজ করেছি'।
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের