নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বড়দিনে শহরবাসীর জন্য বড় সুখবর দিল মেট্রো। ক্রিসমাসের রাতে শহরের পথে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ব্লু ও গ্রিন লাইনে মিলবে বেশি রাত পর্যন্ত মেট্রো পরিষেবা। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ সময়সূচির কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
ক্রিসমাস মানেই কলকাতার রাস্তায় উৎসবের ঢল। ময়দান থেকে পার্ক স্ট্রিট আলোয় সাজানো শহর দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। সেই বাড়তি চাপ সামাল দিতেই ব্লু ও গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোর জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়দিনে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মোট ২২৪টি মেট্রো। প্রতি ৭ মিনিট অন্তর পরিষেবা মিলবে। গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান–সেক্টর ফাইভ পর্যন্ত চলবে ২০১টি মেট্রো, যেখানে ৬ মিনিট অন্তর যাত্রীরা ট্রেন পাবেন।
ব্লু লাইনে সকালের প্রথম মেট্রোর সময়সূচিতে তেমন পরিবর্তন নেই। দক্ষিণেশ্বর থেকে ডাউন লাইনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। তবে দিনের শেষ মেট্রোর সময়ে বড় পরিবর্তন এসেছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। অপরদিকে, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার জন্য শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ২০ মিনিটে। এছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
পাশপাশি, গ্রিন লাইনে আপ ও ডাউন পরিষেবার মূল সময়সূচিতে বিশেষ বদল নেই। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে এবং উল্টো দিক থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে। শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে রাত ৯টা ৫৫ মিনিটে পাওয়া যাবে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ২০ মিনিটে মিলবে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের