নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বছরের প্রথম দিনেই মাথায় হাত রেস্তরাঁ এবং গাড়ির মালিকদের। বৃহস্পতিবার একধাক্কায় ১১১ টাকা দাম বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের। ফলে সাধারণ মানুষের ওপরেও পরোক্ষভাবে চাপ বাড়ল মূল্যবৃদ্ধির। যদিও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম একই রয়েছে।
এদিন তেল সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ১১১ টাকা করে। নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার থেকেই। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। দিল্লিতে ছিল ১৫৮০.৫০ টাকা, বেড়ে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে নতুন দাম ১৬৪২.৫০ টাকা ও চেন্নাইয়ে নতুন দাম ১৭৩৯.৫০ পয়সা।
২০২৪ সালের মার্চে নারী দিবসে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দাম অপরিবর্তিত থাকলেও ২০২৫ সালের এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়িয়ে দেয় মোদি সরকার। এরপর থেকে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম একই আছে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের