6925d08554a99_IMG-20251125-WA0431
নভেম্বর ২৫, ২০২৫ রাত ০৯:২২ IST

বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিজ বল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  বাঙালি বাড়িতে ভাত কখনোই মেপে রান্না হয়না। বেশিরভাগ দিনই অতিরিক্ত থেকেই যায়। সেই ভাত দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিজ বল। এককথায় যা স্বাদে গন্ধে অসাধারণ।

উপকরণ -

আড়াই কাপ ভাত
৩ টেবিল চামচ ময়দা
১ টেবিল চামচ মিহি করে কাটা কাঁচা লঙ্কা
১টি ছোট পেঁয়াজ মিহি ভাবে কুচিয়ে নেওয়া
১ চা চামচ আদা-রসুন কুচি
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
২ চিমটে বেকিং সোডা
১/২ কাপ গ্রেট করা চিজ
১/৪ চা চামচ সর্ষে গুঁড়ো
স্বাদমতো নুন
টম্যাটো সস

রন্ধন প্রণালী -

একটি পাত্রে ভাত ভালো ভাবে চটকে মেখে নিন। তার পরে তার মধ্যে সস আর চিজ ছাড়া বাকি সমস্ত মশলা মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ১২টি সমান ভাগে ভাগ করুন এবং প্রতিটি অংশের মধ্যে গর্ত করে কুরে রাখা চিজ ভরে এক একটি বলের আকারে গড়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে বল গুলি ভাল ভাবে ভেজে নিন যতক্ষণ না সব দিক থেকে সোনালি বাদামী রঙ ধরে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের