690cb29791e0a_IMG-20251106-WA0179
নভেম্বর ০৬, ২০২৫ রাত ০৮:০৮ IST

বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে স্যান্ডউইচ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালি বাড়িতে নিত্যদিন ভাত থেকেই যায়। কখনও বেশি হয় আবার কখনও ছেলে মেয়েরা রাতে এসে বলে ভাত খাবো না। এগুলো হয়েই থাকে। বাড়িতে ভাত থাকলেও বাইরের খাবারের দিকে মাঝে মাঝে ঝোঁক থেকেই যায়। আবার কখনও অতিথি আসলে ভাত বেশি করা হয়। তখনই ফ্রিজে থেকে যায়। সেই ভাত পরের দিন গরম করে খাওয়ার থেকেও ভাল উপায় আছে। সেই বাসি ভাত দিয়েই বানিয়ে ফেলুন মুচমুচে স্যান্ডউইচ।

রন্ধন প্রণালী -

ভাতের সঙ্গে স্বাদমতো নুন, ভিনিগার মিশিয়ে নিন। খুব সামান্য চিনিও দেওয়া যেতে পারে। ভাতের সঙ্গে ভিনিগারের বদলে নোনতা মাখনও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে নুন বুঝে দিতে হবে। একটি ছড়ানো পাত্রে বাটার পেপার রেখে বেশি করে ভাত চড়িয়ে দিন। উপর থেকে খুন্তি বা কিছু দিয়ে ভাত চেপে উপরিতল মসৃণ করে ফেলুন। আরও একটি বাটারপেপার চাপা দিয়ে উপর থেকে বাটি বা কোনও কিছুর সাহায্যে আবার চেপে দিয়ে ফ্রিজে ভরে রাখুন। সকালে বার করলে দেখা যাবে, ভাত বেশ জমাট বেঁধে গিয়েছে। চৌকো টুকরো করে সেটি ননস্টিক তাওয়ায় তেল দিয়ে উল্টো পাল্টে সেঁকে নিন। মুচমুচে ভাত ভাজা তৈরি হবে। দেখতে লাগবে পাউরুটির টুকরোর মতো। পছন্দমতো পুর তৈরি করে ভাত ভাজার দু’টি টুকরো উপর-নীচে চাপিয়ে স্যান্ডউইচ করে নিন। আবার মেয়োনিজ সস দিয়ে মুচমুচে ভাত ভাজা এমনিও খেতে পারেন।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...