6a4c8291ea600_Large-image-dead-body-baruipur
জুলাই ০৭, ২০২৬ দুপুর ১০:০৮ IST

বারুইপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড় , ময়নাতদন্তের রিপোর্টে মিলল নতুন ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের নাবালিকা মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি, পুকুরে দেহ উদ্ধারের আগে নাবালিকাকে একটি নির্জন ঝুপড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় গণধর্ষণ ও খুনের অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে গুরুত্বপূর্ণ সূত্র যা গোটা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে।


পুলিশ সূত্রে জানা গেছে, যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, তার কাছেই একটি ঝুপড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। অভিযোগ, মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল কিশোরীকে কৌশলে সেখানে নিয়ে যায়। সেই সময় ঝুপড়িতে আগে থেকেই উপস্থিত ছিল আনন্দ সর্দার ও দিবাকর সর্দার। তদন্তকারীদের দাবি, তিন অভিযুক্ত সেখানে মাদক সেবনের পর নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালায়।


ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, নাবালিকাকে যখন পুকুরে ফেলে দেওয়া হয়, তখনও সে জীবিত ছিল। পুলিশের অনুমান, নির্যাতনের পর গলায় চাপ দিয়ে তাকে গুরুতর আহত করা হয় এবং কিছু সময় ঝুপড়িতেই ফেলে রাখা হয়। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ সরানোর চেষ্টা করা হয়। প্রথমে একটি প্লাস্টিকের বস্তায় ভরে দেহ নিয়ে যাওয়ার চেষ্টা হলেও বস্তা ছিঁড়ে যাওয়ায় শেষ পর্যন্ত পাশের পুকুরেই ফেলে দেওয়া হয় বলে তদন্তকারীদের ধারণা।


প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, গুরুতর আঘাত এবং পরে জলে ডুবে যাওয়ার ফলেই নাবালিকার মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার পর তিন অভিযুক্ত আলাদা আলাদা পথে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। ইতিমধ্যেই, ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে মূল অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

রাখির আয়োজন না রণ আয়োজন! বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMC সংঘর্ষে ABVP-র ২ সদস্য হাসপাতালে
আগস্ট ২৬, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে

ধূপগুড়িতে অন্যের বউকে নিয়ে লজে ‘লীলাখেলা’! ধরে এনে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

শিকলে বাঁধা তরুণ! মালদহ মেডিকেলে অসহায় সারিকুল, জুতো দিয়ে মারধরের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের