নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বুধবার বারাসাত আদালত চত্বরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। আইনজীবী ও পুলিশের সংঘর্ষে কার্যত উত্তপ্ত পরিবেশের তৈরি হয়। আঘাতের শিকার হন একাধিক সাংবাদিকও। তবে কে বা কারা এই ঘটনার নেপথ্যে, তা নিয়ে ধোঁয়াশা।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত রবিবার রাত থেকে। দত্তপুকুর থানার অন্তর্গত বামনগাছি রিজেন্টপার্ক এলাকায় রবিবার রাতে এক পেট্রোলপাম্পে আইনজীবী দুলাল সরকার ও আরও দুই আইনজীবীর সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের বচসা হয়। অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ সেই দুষ্কৃতীরা মারধর করে তিনজন আইনজীবীকে। ঘটনায় খোকন মণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরবর্তীতে দত্তপুকুর থানার পুলিশ তাদের গ্রেফতার করে।
মঙ্গলবার ধৃতদের আদালতে আনা হলে দেখা যায় মূল অভিযুক্ত খোকন মণ্ডল অনুপস্থিত। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনজীবীরা। পরে বিকেল ৫টার মধ্যে তাকে আনার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তকে আনা হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। আইনজীবীদের বিক্ষোভের মাঝে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় পুলিশের এক কর্মী রক্তাক্ত হন। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাঁদেরও আক্রমণ করা হয়। যদিও পরে আইনজীবীদেরই একাংশ আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যদিও এই ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি উঠছে আইনজীবীদের পক্ষ থেকে। এই প্রসঙ্গে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অলোক সমাজপতি বলেন, 'রবিবার ৫ জন আইনজীবী খুবই বাজে ভাবে কিছু দুষ্কৃতীর দ্বারা আহত হন। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলে পুলিশ তাদের গ্রেফতার করে। আদালতে পেশ করার পর পুলিশ তাদের ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে। পুলিশের সঙ্গে কোনো সংঘাত হয়নি। যে পুলিশ আহত হয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সাংবাদিকদের আহত হওয়ার বিষয়ে কিছু জানা নেই।'
অপরদিকে, আইনজীবী দেবাশীষ সরকার অভিযোগ করছেন, ' এই ঘটনাটি সম্পূর্ণ ভাবে আইনজীবীদের মধ্যে ঐকতা ভাঙার জন্য করা হয়েছে। কারণ, আইনজীবীদের আক্রান্ত হওয়ার ঘটনায় কোনো রাজনৈতিক দল ছাড়াই সবাই ঐক্য ভাবে বিক্ষোভ দেখান। কিন্তু শাসক দল বিষয়টিকে আরও বেশি জটিল করার চেষ্টা করছে। যাতে আসল ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। আর বিষয়টি আইনজীবী আর পুলিশের মধ্যে সংঘাত হয়ে দাঁড়ায়।'
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের