নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা ১১০৬ দিনের আন্দোলনের পর অবশেষে বড় সাফল্য পেল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা আন্দোলন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া DA-র অন্তত ২৫ শতাংশ মেটাতে হবে। এই রায়কে রাজ্য সরকারের গালে থাপ্পড় বলে কটাক্ষ করে প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যের প্রায় ১২ লক্ষ স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। হিসেব অনুযায়ী, সম্পূর্ণ বকেয়া DA মেটাতে রাজ্য সরকারের রাজকোষ থেকে প্রায় ৪৩ হাজার কোটি টাকা খরচ হতে পারে। তবে আপাতত আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথম কিস্তিতে ২৫ শতাংশ বকেয়া DA আগামী ৩১ মার্চের মধ্যেই মেটানো বাধ্যতামূলক।
রায়ের পরেই উচ্ছসিত সংগ্রামী যৌথ মঞ্চ। প্রশাসনের বিরুদ্ধে কার্যত আক্রমণ শানিয়েছে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'যারা আমাদের এই আন্দোলনে বাধা দিয়েছেন, সেই পুলিশদের বলছি বাপের ব্যাটা হলে এক টাকাও ডিএ নেবেন না।' তার দাবি, ' এই লড়াই শুধুমাত্র আদালতের চার দেওয়ালে সীমাবদ্ধ নয়। পথে না নামলে এই রায় কার্যকর করা যাবে না। লড়াই চলবে।'
ভাস্কর ঘোষ আরও বলেন, ' এই ডিএ কোনও দয়ার দান নয়, এটা আইনত অধিকার। স্থায়ী কর্মীদের পাশাপাশি অস্থায়ী কর্মচারীদের হকের লড়াইও আগামী দিনে সমানে চলবে। সাধারণ মানুষের নজর ঘোরাতে অন্য সব বিষয়কে সামনে আনা হচ্ছে। রাজ্যকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।'
সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের