নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছে মারাত্মক নিপা ভাইরাস। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই নার্সকে। এই খবর সামনে আসতেই তৎপরতা বেড়েছে স্বাস্থ্য দফতরের। দুই নার্সের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ রাজ্যজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
অসুস্থ দুই নার্সের একজনের বাড়ি নদীয়া, এবং অপরজনের বাড়ি কাটোয়ায়। বর্তমানে তারা দুজনই বারাসতের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা বিশেষ সতর্কতা অবলম্বন করছেন। কল্যাণী এইমসে তাদের নমুনা পরীক্ষা করা হলে ব্রেন স্ক্যানের রিপোর্ট দেখে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন চিকিৎসকেরা।
তবে চূড়ান্তভাবে নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে পুণের বিশেষ ল্যাবে। রিপোর্ট না আসা পর্যন্ত তাদের চিকিৎসা চলছে সর্বোচ্চ সতর্কতায়। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ সামনে আসতেই রাজ্যের স্বাস্থ্য দফতর বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালের পরিকাঠামো নিপা চিকিৎসার উপযোগী করে প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি সংক্রমণ রুখতে প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের