নিজস্ব প্রতিনিধি , হুগলী - সপ্তাহের শেষে জেলাজুড়ে দেখা গেল এক অনন্য রাজনৈতিক দৃশ্য। হাজার হাজার বাইক, দলের পতাকা আর স্লোগানে রাস্তাঘাট মুখরিত। উত্তরবঙ্গে তথাকথিত “ম্যানমেড বন্যা”, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর বৈষম্য এবং ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে নিন্দনীয় হামলার প্রতিবাদে বিশাল প্রতিবাদী বাইক মিছিল অনুষ্ঠিত হয়।

সূত্রের খবর, মিছিলের আয়োজন করেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। এদিন সকাল থেকে শুরু হওয়া এই মিছিলে অংশগ্রহণ করেন অসংখ্য তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা। “ এই বন্যা বিজেপি দ্বারা সৃষ্ট বন্যা” লেখা পোস্টার গলায় ঝুলিয়ে মিছিলে যোগ দিতে দেখা গেল তাদের। সুতরাং বলা বাহুল্য, রবিবারের এই বাইক মিছিল কার্যত রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এবং বাঙালি ও বাংলা ভাষার মর্যাদার পক্ষে একটি শক্তিশালী বার্তা হিসাবে ধরা হচ্ছে।

মিছিলে অংশ নেওয়া কর্মীরা জানান, বিজেপি সরকারের “বাঙালি বিদ্বেষী” নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ কেবল শুরু। আগামিদিনে আরও জোরদার আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
বাইক মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, “যেভাবে বাংলার মানুষকে বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, এটা মানবিকতার পরিপন্থী।”

সঙ্গে তিনি আরও বলেন, “ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। বাংলার মর্যাদা রক্ষা করতেই এই প্রতিবাদ।”
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...