নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR-এর কাজ চলাকালীন বিএলওদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও এক ধাপ বাড়ল। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, আর মঙ্গলবার সেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নিজেদের দায়িত্বের কথা কড়া ভাষায় স্মরণ করিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সনাতনী সংসদের পক্ষে আইনজীবী ভিভি গিরি যুক্তি দেন, বাংলায় রাজনৈতিক হিংসার ইতিহাস রয়েছে, ২০২৩–২৪ সালের একাধিক ঘটনার উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, SIR-এর সময় BLOদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
দু পক্ষের সওয়াল জবাবের পর আদালত প্রশ্ন তোলে, 'আপনি কি বলতে চাইছেন যে বাংলার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আমাদের আলাদা নির্দেশ দিতে হবে? নাকি সব রাজ্যের ক্ষেত্রেই এমন ব্যবস্থা হওয়া উচিত?' বিচারপতিরা স্পষ্ট জানান, দাবি প্রমাণ ছাড়া আদালত এমন নির্দেশ দিতে পারে না।
জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী অভিযোগ করেন, বিএলওরা রাজনৈতিক দলের চাপের মুখে পড়ছেন, কখনও আবার নিজেরাই কমিশনের দফতর ঘেরাও করছেন। এর উত্তরে প্রধান বিচারপতি তীব্র ভাষায় বলেন, 'বিএলওরা এখন কমিশনের কর্মী। তাদের সুরক্ষার দায়িত্ব আপনাদেরই। আপনারা কী করছেন?' কমিশনের আইনজীবী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বা রাজ্য পুলিশকে কমিশনের অধীনে আনার সম্ভাবনার কথা উল্লেখ করলে বিচারপতি বাগচি জানান, 'এটা নির্বাচনের সময় সম্ভব, এখন নয়।'
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের