নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে উচ্ছ্বাস ছিল, তা মুহূর্তের মধ্যে বদলে গেল বিশৃঙ্খলা ও রাজনৈতিক তরজায়। হাতে গেরুয়া পতাকা, কণ্ঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে ব্যারিকেড ভেঙে মাঠে ঢোকার দৃশ্য ভাইরাল হতেই উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার নেপথ্যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উস্কানির অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস।
শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। তার সঙ্গে মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডি’পল। দর্শকদের উদ্দেশ্যে হাসিমুখে হাত নাড়লেও অভিযোগ, আয়োজক ও ভিআইপিদের ভিড়ে কার্যত আড়ালেই থেকে যান মেসি। ফলে গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শক প্রিয় তারকাকে ঠিকভাবে দেখতে পাননি। এই ক্ষোভ থেকেই মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে যুবভারতী। ভাঙচুর শুরু হয় গ্যালারিতে। ছোড়া হয় সিট, ভেঙে দেওয়া হয় প্লেয়ারদের টানেল ও ক্যানোপি।
তাণ্ডবের মধ্যেই ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায়, হাতে ‘জয় শ্রীরাম’ লেখা গেরুয়া পতাকা নিয়ে একদল উন্মত্ত জনতা ব্যারিকেড টপকে মাঠে ঢুকে পড়ছে এবং স্লোগান দিচ্ছে। এই দৃশ্য সামনে আসতেই নতুন করে বিতর্কের গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ' আজ আমরা দেখেছি বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা মাঠে ঢুকে উস্কানি দিতে ও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে এরা শকুনের রাজনীতি করেছে। বাংলা-বিরোধী বিজেপি বাংলাকে বদনাম করতে যেকোনও সীমা ছাড়াতে পারে।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের