69453bf3c8f9e_image - 2025-12-19T065002.337
ডিসেম্বর ১৯, ২০২৫ বিকাল ০৫:২৭ IST

বাংলাদেশের অশান্তিকে রাজনৈতিক অস্ত্র করার অভিযোগ , অমিত মালব্যকে নিশানা কুণাল ঘোষের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশের অশান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে চরম রাজনৈতিক তরজা বাংলায়। ওপর বাংলার হিংসার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে রাজ্যে অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠলো বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সরব হলেন শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অমিত মালব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন  তিনি। 

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকায়, চট্টগ্রাম-সহ একাধিক জায়গায় শোক মিছিলের নামে শুরু হয় বিক্ষোভ, যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্যমও। ঢাকার প্রথম সারির সংবাদমাধ্যম ' প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টারের' কার্যালয়ে হামলা ঢাকার ছায়ানটে ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

আর সেই ভিডিও শেয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিই নাকি আগামী দিনে বাংলার ভবিষ্যৎ। তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনব্যবস্থাকে দায়ী করে ২০২৬ সালের পর রাজ্যে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করা হয়। মালব্যর এই মন্তব্যকে ‘রাজনৈতিক প্ররোচনা’ বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

অমিত মাল্যবকে নিশানা করে তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' অমিত মালব্য বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে যে পোস্ট করেছেন, তীব্র নিন্দা করছি। এটা শুধু এই রাজ্যকে অপমান নয়, এটা প্ররোচনা ছড়ানো। পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া।'

একইসঙ্গে, তিনি স্পষ্ট করেন, বাংলাদেশে সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনায় তৃণমূল উদ্বিগ্ন। কুণালের দাবি, ' যেহেতু এটি আন্তর্জাতিক বিষয়, তাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে এবিষয়ে পদক্ষেপ নিক, অবস্থান জানাক। বাংলাদেশে থাকা সংখ্যালঘু, ভারতীয় ও সংবাদমাধ্যমের কর্মীদের যথাযথ নিরাপত্তা বাঞ্ছনীয়।'

আরও পড়ুন

তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইডির নজর, ১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে চিঠি
জুলাই ১৮, ২০২৬

১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে চিঠি ইডির

রাজারহাটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি , সিসিটিভি ফুটেজ ঘিরে তোলপাড়
জুলাই ১৮, ২০২৬

ঘটনায় ইতিমধ্যেই ১ জনকে আটক করা হয়েছে

রাজ্যপালের নাম করে ভুয়ো ফোন , সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ লোকভবন
জুলাই ১৮, ২০২৬

লোকভবনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে

৭২ ঘণ্টা পর মিলল দময়ন্তীর খোঁজ! স্বস্তির নিঃশ্বাস পরিবারে
জুলাই ১৮, ২০২৬

রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার জেলা স্তরের রাইফেল শুটার, নিখোঁজ রহস্য খতিয়ে দেখছে পুলিশ

জোড়াফুলের মালিকানা নিয়ে টানটান উত্তেজনা, কমিশনের শুনানির অপেক্ষায় দুই পক্ষ
জুলাই ১৭, ২০২৬

আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

বুদ্ধদেবের বাড়িতে ফিরল নিরাপত্তা, শুভেন্দুকে প্রকাশ্যে ধন্যবাদ মীরা ভট্টাচার্যের
জুলাই ১৭, ২০২৬

বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফেরাল রাজ্য সরকার

ছুটির দিনেও অফিসে হাজিরা বাধ্যতামূলক! কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের
জুলাই ১৭, ২০২৬

প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে

নিরীহ শিশুদের মৃত্যুর পর শিক্ষা , ৭ জায়গায় তৈরি হবে রেলের লিমিটেড হাইট সাবওয়ে
জুলাই ১৮, ২০২৬

রাজ্যের অনুমতি মিলতেই শুরু হচ্ছে কাজ

কসবার ত্রাস সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডির চার্জশিট , ৩৮ কোটির জমি দুর্নীতির অভিযোগ
জুলাই ১৭, ২০২৬

১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি

অভিষেকই তৃণমূলের সর্বনাশের কারণ , বিস্ফোরক অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়
জুলাই ১৭, ২০২৬

রাজীব বন্ধ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে

শরীর ওদিকে মন এদিকে , কালীঘাট তৃণমূলের ধর্নায় মদনের উপস্থিতিতে খোঁচা কুণালের
জুলাই ১৭, ২০২৬

কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক

একুশের আগে কালীঘাট শিবিরে বড় ধাক্কা , আসল তৃণমূলে যোগ বিশ্বজিৎ - তাপসের
জুলাই ১৭, ২০২৬

একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে

বিজেপিতে তৃণমূলীকরণ হবে না , কোয়েলকে ঘিরে জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা শমীকের
জুলাই ১৭, ২০২৬

কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

সোনম ওয়াংচুকের অনশন সমর্থনে বিধানসভায় ধর্না, কেন্দ্রকে তীব্র আক্রমণ কালীঘাট তৃণমূলের
জুলাই ১৭, ২০২৬

সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের

দুর্নীতিতে জিরো টলারেন্সের নজির , ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
জুলাই ১৭, ২০২৬

গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের