691983bb47c07_WhatsApp Image 2025-11-16 at 02.55.17
নভেম্বর ১৬, ২০২৫ দুপুর ০১:২৬ IST

বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর রহস্যমৃত্যু , অসঙ্গতির অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বাংলাদেশের জেলে রহস্যজনকভাবে মৃত্যু হল কাকদ্বীপের এক ভারতীয় মৎস্যজীবীর। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু দাবি প্রশাসনের। যদিও পরিবারের পক্ষ থেকে সত্যি গোপন করার অভিযোগ উঠছে। ফলে দুই দেশের প্রশাসনিক স্তরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, গত ১৪ জুলাই মাছ ধরতে গিয়ে ভুলবশত বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন ভারতের ১৭ জন মৎস্যজীবী। তাদের আটক করে বাগেরহাট জেলে পাঠায় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। সেই বন্দিদের মধ্যেই ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বাসিন্দা বাবুল দাস। প্রায় চার মাস ধরে তিনি বাংলাদেশে বিচারাধীন অবস্থায় বন্দি ছিলেন।

সম্প্রতি বাবুলের মৃত্যুর খবর জানায় বাংলাদেশ প্রশাসন। দাবি করা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ওই খবর বাবুলের পরিবারকেও জানানো হয়। কিন্তু এখানেই শুরু হয় রহস্য। পরিবারের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করা হচ্ছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে মৃত্যুর ঘটনা ঘটল, তার পরিষ্কার ব্যাখ্যা নেই বলেই তাদের দাবি।

পরিবারের সদস্যদের কথায়, বাবুল শারীরিকভাবে তেমন অসুস্থ ছিলেন না। তাই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাদের কাছে অবিশ্বাস্য। তারা প্রশ্ন তুলেছেন আটকাবস্থায় কোনো শারীরিক নির্যাতন বা অবহেলা ছিল কি না।

এদিকে ঘটনার কূটনৈতিক দিকও ক্রমশ গুরুত্ব পাচ্ছে। দুদেশের মধ্যেই নিয়মিতভাবে মৎস্যজীবীদের ভুল করে সীমান্ত অতিক্রম করার ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে তাদের মুক্তি মেলে। কিন্তু এই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নজর পড়ছে বন্দিদের নিরাপত্তা এবং জেল প্রশাসনের ভূমিকার ওপর।

আরও পড়ুন

আইনি চাপে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার , তোলাবাজির পর এবার জুড়লো ধর্ষণের চেষ্টার অভিযোগ
জুন ০৫, ২০২৬

১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

চারদিনের লুকোচুরির শেষ ! কালিম্পং রিসর্ট থেকে ধরা পড়ল ওষুধ-কাণ্ডের মূল অভিযুক্ত
জুন ০৫, ২০২৬

মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহুলচর্চিত ওষুধ-কাণ্ডে বড় অগ্রগতি

অবশেষে লুকোচুরি পর্ব শেষ , বাংলাদেশে পালানোর আগেই গ্রেফতার শওকত মোল্লা
জুন ০৫, ২০২৬

বর্তমানে NIA হেফাজতে রাখা হয়েছে শওকত মোল্লাকে

'মায়ের নামে একটি গাছ’, পরিবেশ দিবসে কৃষ্ণগঞ্জের বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ
জুন ০৫, ২০২৬

দীর্ঘ লুকোচুরির অবসান , আত্মসমর্পণ করতেই পুলিশি হেফাজতে তৃণমূল নেতা
জুন ০৫, ২০২৬

তোলাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালতে পেশ করা হয় তৃণমূল নেতাকে

লাইব্রেরিতে বই নেই, তাকজুড়ে মদের পেটি! চাঞ্চল্য ডায়মন্ড হারবারে
জুন ০৫, ২০২৬

স্বস্তির বৃষ্টিতে ভিজল শান্তিপুর! দাবদাহ কাটিয়ে জনজীবনে শান্তি, খুশির হাওয়া জেলায়
জুন ০৫, ২০২৬

থানায় বৃক্ষরোপণ! বিশ্ব পরিবেশ দিবসে নজির গড়ল শান্তিপুর পুলিশ
জুন ০৫, ২০২৬

ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ ,অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ
জুন ০৫, ২০২৬

বিএসএফের তৎপরতায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে জোরদার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা

NIA তল্লাশির মাঝেই বেপাত্তা শওকত , বাংলাদেশে পালানোর ছক প্রাক্তন তৃণমূল বিধায়কের
জুন ০৫, ২০২৬

শওকত মোল্লাকে ফেরার ঘোষণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

স্টেডিয়ামে লুকিয়ে রাখা হয়েছে ত্রাণসামগ্রী! সনৎ দের বিরুদ্ধে বড় অভিযোগ অর্জুন সিংয়ের
জুন ০৫, ২০২৬

নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছেন অর্জুন সিং

অধীর-নওশাদের থাকল, আমারটা কেন গেল? নিরাপত্তা ফেরাতে আইনি পথে হুমায়ুন*
জুন ০৪, ২০২৬

চাকরির টোপে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক
জুন ০৪, ২০২৬

পাট ক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ
জুন ০৪, ২০২৬

পাটক্ষেতে নাবালিকার দেহ উদ্ধার: দোষীদের দ্রুত শাস্তির দাবি বিধায়ক অজয় রায়ের
জুন ০৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...