নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠে মহানগরী। হিন্দু যুবককে নৃশংসভাবে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই প্রতিবাদের ঢেউ এসে আছড়ে পড়ে কলকাতার বেকবাগান এলাকায়। হিন্দু সংগঠনের প্রতিবাদে কার্যত ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
বাংলাদেশে হিন্দু নিধনের অভিযোগে বঙ্গীয় হিন্দু জাগরণের ডাকে মঙ্গলবার কলকাতার বেকবাগানে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে শান্তিপূর্ণভাবে চললেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এর জেরেই শুরু হয় ধস্তাধস্তি ও হাতাহাতি।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের লাঠিচার্জে কয়েকজন বিক্ষোভকারী আহত হন বলে অভিযোগ ওঠে। আহতদের রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যেই বেকবাগান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ও অশান্তির ঘটনায় বুধবার মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়। বুধবারই তাদের আলিপুর আদালতে পেশ করা হয়।
আদালতে পেশ করার সময় বিক্ষোভকারীরা রীতিমতো স্লোগান তুলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনা বঙ্গ রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়েছে।
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের