নিজস্ব প্রতিনিধি, হুগলী - প্রেম না বন্ধুত্ব? নাকি আড়ালে অন্য কোনও রহস্য? এই প্রশ্নে সরগরম ডানকুনি পৌর এলাকা। প্রজেক্ট করতে বান্ধবীর বাড়িতে গিয়ে মৃত্যুর সাথে লড়ছে স্কুল ছাত্র রঞ্জন রজক। অভিযোগ, বান্ধবীর বাবার হাতে বেধড়ক মার খাওয়ার পর ছাদ থেকে ফেলে দেওয়া হয় ওই ছাত্রকে!
সূত্রে খবর, ঘটনাটি ঘটে ৯ অক্টোবর বিকেলে। স্থানীয় সূত্রে খবর, দুপুর তিনটে নাগাদ বান্ধবীর বাড়িতে প্রজেক্টের কাজের কথা বলে বেরোয় রঞ্জন। তারপর থেকে রাত পর্যন্ত আর কোনও খোঁজ মেলেনি। রাত আটটা নাগাদ এক অচেনা নম্বর থেকে ফোন আসে রঞ্জনের বাবার কাছে। জানানো হয়, ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছে তার ছেলে। তড়িঘড়ি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ছুটে যান রঞ্জনের বাবা প্রবীণ রজক। সেখানে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে ভেঙে পড়েন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা রঞ্জনকে হাসপাতালে ভর্তি করেছিল, তাদের কাউকেই আর পাওয়া যায়নি!

পরিস্থিতি জটিল হওয়ায় রঞ্জনকে আরজি কর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এরপরই বাবার সন্দেহ আরও ঘনীভূত হয়। অভিযোগ জানানো হয় ডানকুনি থানায়। তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই রঞ্জনের বান্ধবীর নাবালক দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত, বান্ধবীর বাবা মুকেশ যাদব, এখনও পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন ঘরের দরজা বন্ধ অবস্থায় রঞ্জন ও ওই ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মুকেশ যাদব। এরপরই রেগে গিয়ে রঞ্জনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে রঞ্জন ছাদে উঠলে, তাকে নাকি ঠেলে ফেলে দেওয়া হয় নিচে। এই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে ‘ঘটনা ধামাচাপা’ দেওয়ার অভিযোগে সরব।এদিকে, রঞ্জনের অবস্থা এখনও সংকটজনক। আরজি কর মেডিকেলে চলছে তার চিকিৎসা।
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের