68ce584af32dc_WhatsApp Image 2025-09-20 at 12.59.13 PM
সেপ্টেম্বর ২০, ২০২৫ দুপুর ০১:০২ IST

বাজার থেকে বেশি করে লেগ পিস আনুন , সন্ধ্যে হলেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ফ্রায়েড চিকেন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সন্ধ্যে হলেই কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে। মনে হয় ভাজাভুজি কিছু খাই। আর তখনই ফোন বার করে অনলাইনে চিকেন , ফিস এসবের ভাজাভুজি অর্ডার করা হয়। কারণ রেস্তোরার মত স্বাদ নাকি কোথাও নেই। আসলে জিনিসটা ভুল। খুব কম সময়েই অল্প উপকরণ দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই অনেকরকম খেয়েছেন , এবার বানিয়ে ফেলুন কিছুটা অন্য স্টাইলে। শুধু বাজার থেকে বেশি করে কিনে আনুন লেগ পিস।

আসুন জেনে নি কিভাবে বানাবেন এই চিকেন ফ্রাই -

উপকরণ -

৬ টা চিকেন লেগ পিস
২ টেবিল চামচ রসুন বাটা
১ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
আধ টেবিল চামচ ধনেগুঁড়ো
স্বাদ মতো নুন
আধ টেবিল চামচ জিরের গুড়ো ১ টি ডিম
২০০ গ্রাম বিস্কুটের গুঁড়ো
পরিমাণ মতো তেল (সাদা/সরিষা)

রন্ধন প্রণালী -

একটি কড়াইয়ে তেল গরম করে তাতে রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এবার মুরগির টুকরোগুলি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মুরগির মাংসগুলি ৮০ শতাংশ সেদ্ধ হয়ে এলে ঝোল একেবারে শুকিয়ে নিন।

এবার একটি পাত্রে মাংসগুলি রেখে ঠান্ডা করে নিন। আর একটি পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে সাদা আর হলুদ অংশটি আলাদা করে নিন। সাদা অংশটি ততক্ষণ ফেটিয়ে নিন। যত ক্ষণ সেটি ফেনার মতো না হয়ে যায়। শেষে ডিমের হলুদ অংশটিও তার মধ্যে ফেটিয়ে নিন। সেদ্ধ করা মাংসগুলি ডিমের মিশ্রণে ডুবিয়ে এপাশ ওপাশ করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন। লেগপিসগুলি এবার ফ্রিজে রেখে দিন ঘণ্টাখানেক বা ঘণ্টাদুয়েক। এরপর তেল গরম করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নতুন স্বাদের ফ্রায়েড চিকেন।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের