695fa9ca5bff1_ab396c8a-f638-4f1f-b2bf-052e3be2a101
জানুয়ারী ০৮, ২০২৬ বিকাল ০৬:৩৫ IST

বাইরে বেরোলেই মুন্ডু কেটে দেওয়া হবে , হুমকি বিজেপি নেতাকে

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাইরে বেরোলেই মুন্ডু কেটে দেওয়া হবে, বিজেপি নেতাকে এমন হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায়। ইতিমধ্যেই এই হুমকি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগের তির শাসকদলের দিকে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  

স্থানীয় সূত্রের খবর , বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার আটঘড়া, যোগেশগঞ্জ, রামাপুর-সহ একাধিক এলাকায় হঠাৎই দেখা যায় সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা হুমকিমূলক পোস্টার। সেই পোস্টারে লেখা "বিজেপি নেতা তরুণ মন্ডলের শিরচ্ছেদ করা হবে, নেতারা সাবধান।" এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। তবে এই কাজের সঙ্গে কে বা কারা যুক্ত তা এখনও জানা যায়নি।

বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সদস্য তরুণ মন্ডল জানিয়েছেন, "তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ধমকানি চমকানির মাধ্যমে বিজেপির নেতৃত্বদের আটকানোর চেষ্টা করছে। ২০২৬শে এদের হার নিশ্চিত। আমি এ বিষয়ে থানার বড়বাবুকে জানিয়েছি। আগামী দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে হিঙ্গলগঞ্জে নদীর এপারে বড় সভা করার পরিকল্পনাও রয়েছে।"

হিঙ্গলগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি তুষার মন্ডল জানিয়েছেন, "এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা আমরা জানি না। আমি বলবো বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সুন্দরবন ও হিঙ্গলগঞ্জের মতো এলাকায় বিজেপির ভোট সংগঠন দুর্বল। পরিকল্পিতভাবে এই ধরনের পোস্টার লাগিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপি নেতাদের অস্বস্তি ততই বাড়ছে।"

আরও পড়ুন

টিকিট না-পেয়েও পাশে , অভিমান ভুলে মমতার মঞ্চে রবীন্দ্রনাথ
এপ্রিল ১৭, ২০২৬

মমতার নির্দেশেই সভায় উপস্থিত হন রবীন্দ্রনাথ ঘোষ

বিজেপিকে সমর্থন বিতর্কে ভাঙন , ২৭ আসনে লড়াইয়ের সিদ্ধান্ত কামতাপুরীর
এপ্রিল ১৭, ২০২৬

বিজেপির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা কামতাপুরী দলের

৪ মে কত বড় গুণ্ডা আপনি দেখে নেবো , সবংয়ের সভা থেকে হুঙ্কার অভিষেকের
এপ্রিল ১৭, ২০২৬

ভোটের পর সব হিসাব হবে , হুঁশিয়ারি অভিষেকের

নওদায় আক্রান্ত তৃণমূল সভাপতি! অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
এপ্রিল ১৭, ২০২৬

নির্বাচনের মুখে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে এলাকার রাজনৈতিক পরিবেশ বেশ সংবেদনশীল হয়ে উঠেছে

ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম , বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি
এপ্রিল ১৭, ২০২৬

ঘটনায় কাঠগড়ায় তৃণমূল নেতা

ভীতু - কাপুরুষের দল সামনা সামনি লড়াই করার সাহস নেই , ইডি হানায় বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ মমতা
এপ্রিল ১৭, ২০২৬

কেন্দ্রের বিরুদ্ধে কড়া সুর মমতার

বনগাঁয় ফের উত্তেজনা , প্রচারে গিয়ে বাধার মুখে বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া
এপ্রিল ১৭, ২০২৬

তৃণমূলের নির্দেশেই এই বিক্ষোভ বলে অভিযোগ বিজেপির

বিজেপি গণতন্ত্র বিরোধী কার্যকলাপ করছে , সংসদে বিল পেশ নিয়ে কটাক্ষ রথীন ঘোষের
এপ্রিল ১৬, ২০২৬

সুপ্রিম রায়ে খুশি রথীন ঘোষ

বহরমপুরে রোড শোয়ে অসুস্থ মিঠুন, মাঝপথেই থামল প্রচার
এপ্রিল ১৬, ২০২৬

বর্তমানে অবস্থা স্থিতিশীল অবস্থা মিঠুন চক্রবর্তীর

নিষিদ্ধ বেআইনি মাদকদ্রব্য পাচার! অভিযুক্তকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ
এপ্রিল ১৬, ২০২৬

এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড , আগুনে পুড়ে প্রাণ গেল জওয়ানের
এপ্রিল ১৬, ২০২৬

ঘটনায় জওয়ানদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

মতুয়া ইস্যুতে উত্তপ্ত বনগাঁ , তৃণমূল - বিজেপি সংঘর্ষে উত্তেজনা চরমে
এপ্রিল ১৬, ২০২৬

ঘটনায় অন্তত ৬ জন বিজেপি কর্মী আহত হন

ডোমকল মহকুমায় তৃণমূল হারবেই , টিকিট না পেয়ে দলত্যাগে বিস্ফোরক রাজ্জাক মণ্ডলের
এপ্রিল ১৬, ২০২৬

ভোটের মুখে দল ছাড়লেন জলঙ্গীর প্রাক্তন তৃণমূল বিধায়ক 

লক্ষ্য সোনার বাংলা! বারুইপুর পূর্বে একগুচ্ছ প্রতিশ্রুতির ডালি নিয়ে প্রচারে কংগ্রেসের প্রতাপ মণ্ডল
এপ্রিল ১৬, ২০২৬

এই বিশেষ আসনটিকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে

নকল বন্দুক ঠেকিয়ে ১০ লক্ষ টাকা ছিনতাই! মাথাভাঙায় দুষ্কৃতী তাণ্ডব
এপ্রিল ১৬, ২০২৬

তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গ্রামবাসী

TV 19 Network NEWS FEED

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরবিংশ , শুভেচ্ছাবার্তা মোদির

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার ডেপুটি চেয়া...

 এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...

৩ বছরে আমেরিকায় নিখোঁজ ১০ জন বিজ্ঞানী , কপালে ভাঁজ হোয়াইট হাউসের

৩ বছরে আমেরিকায় নিখোঁজ ১০ জন বিজ্ঞানী , কপালে ভাঁ...

গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে

বন্ধু বন্ধু বলে পিছন থেকে ছুরি , রুশ তেল কেনার ছাড়পত্র ভারতের থেকে কেড়ে নিল আমেরিকা

বন্ধু বন্ধু বলে পিছন থেকে ছুরি , রুশ তেল কেনার ছাড...

রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের

খাওয়ার জন্য সময়টুকু দেয় না , সাপ্তাহিক ছুটি তো দূর, ১৭ লক্ষ টাকার চাকরি মালিকদের মুখে ছুঁড়ে মারলেন যুবক

খাওয়ার জন্য সময়টুকু দেয় না , সাপ্তাহিক ছুটি তো...

সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক

যুদ্ধবিরতির পথে ইজরায়েল - লেবানন , নিজেকে মহান প্রমাণ করে কৃতিত্ব পাওয়ার চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট

যুদ্ধবিরতির পথে ইজরায়েল - লেবানন , নিজেকে মহান প্...

প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন