নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফলতা বিধানসভা উপনির্বাচনে বিজেপির বিপুল ব্যবধানের জয় কার্যত নিশ্চিত হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে তিনি দাবি করেন, মানুষের ভোটাধিকার ফিরতেই তৃণমূলের ‘আসল চেহারা’ সামনে চলে এসেছে। একইসঙ্গে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে অভিনন্দন জানিয়ে ফলতার ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রবিবার ভোটগণনা চলাকালীনই শুভেন্দুর এই রাজনৈতিক বার্তা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়। তখনও গণনা সম্পূর্ণ শেষ না হলেও বিজেপি প্রার্থী বিপুল ব্যবধানে এগিয়ে ছিলেন। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী লেখেন, তিনি ভোটারদের কাছে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলেন, আর মানুষ সেই ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছেন। ফলতার মানুষকে প্রণাম জানিয়ে তিনি আশ্বাস দেন, উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের এই সমর্থনের মর্যাদা রক্ষা করা হবে।
পাশাপাশি তৃণমূলকে নিশানা করে শুভেন্দুর দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, তোলাবাজি, সিন্ডিকেট ও ভয় দেখানোর রাজনীতি চালিয়েছিল পূর্বতন শাসকদল। ক্ষমতা হারানোর পর সেই সংগঠনের ভিত কতটা দুর্বল, তা এবার প্রকাশ্যে চলে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন নাম না করেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু। তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘বাঘের ছাল গায়ে চাপানো বেড়াল’ দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। ফলতা বিধানসভায় গত লোকসভা নির্বাচনে তৃণমূলের বিশাল লিডের প্রসঙ্গও তোলেন তিনি।
শুভেন্দুর দাবি, সেই ফল ছিল মানুষের প্রকৃত মতামতের প্রতিফলন নয়। ভোটের আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান সরে দাঁড়ালেও ইভিএমে তার নাম থেকে যায়। তিনি কয়েক হাজার ভোট পাওয়াকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে শুভেন্দু মন্তব্য করেন, ভবিষ্যতে তৃণমূলের প্রধান রাজনৈতিক লড়াই ‘নোটা’র বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। ত্রিপুরার নির্বাচনের উদাহরণ টেনে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গেও আগামী দিনে একই ছবি দেখা যেতে পারে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের