নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অপরাধমূলক কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে পুলিশ প্রশাসন। এবার উত্তর হাওড়া এলাকায় ত্রাস সৃষ্টি করা কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে নেড়া মাথায় ও স্যান্ডো গেঞ্জি-অন্তর্বাস পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। একসময়ের প্রভাবশালী এই অপরাধীকে এভাবে মাথা নিচু করে হাঁটতে দেখে থমকে যান স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বোমাবাজি, তোলাবাজি ও ত্রাস সৃষ্টির একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল ধৃত আকাশের বিরুদ্ধে। বিভিন্ন থানায় কমপক্ষে ২০টিরও বেশি অপরাধমূলক মামলা রয়েছে তার নামে। এমনকি ২০২১ সালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর মতো বড় ঘটনাতেও সরাসরি নাম জড়িয়েছিল এই দুষ্কৃতীর। এতদিন এলাকার মানুষ তার ভয়ে কাঁটা হয়ে থাকত।
রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে আগে পুলিশের খাতায় নাম থাকলেও তাকে গ্রেফতার করা যায়নি। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ নিতেও অনীহা প্রকাশ করত তৎকালীন পুলিশ।রাজ্যে নতুন সরকারও গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, পুলিশের গায়ে হাত দিলে কেউ রেহাই পাবে না। সেই কড়া নির্দেশের পর চলতি মাসের শুরুর দিকেই আকাশকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ।
রবিবার ২০২১ সালের সেই পুরনো হামলার ঘটনার দৃশ্যকে পুনর্নির্মাণের জন্য ধৃত দুষ্কৃতীকে উত্তর হাওড়ার বিভিন্ন অলিগলি ও ভরা বাজারে ঘোরানো হয়। তার চেহারার বর্ণনায় বলা যায়-মাথার চুল কামানো ও পরনে সামান্য অন্তর্বাস। যে ডন একসময় বুক ফুলিয়ে চলত, সে আজ চোখ তুলে তাকানোর সাহস পায়নি। প্রশাসনিক সূত্রের দাবি, নতুন জমানায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমনে কোনো রকম আপস করা হবে না।
এলাকার বাসিন্দাদের একাংশ মুচকি হেসে বলছেন, ‘এবার অন্তত এলাকায় শান্তি ফিরবে ও অপরাধীরা বুঝবে কত ধানে কত চাল'। বিজেপির দাবি, এতদিন যারা রাজনৈতিক আশ্রয়ে থেকে গুণ্ডামি ও সমাজবিরোধী কাজ চালাত, এবার তাদের ডানা ছাঁটার কাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত আকাশের পুরনো সবকটি মামলার ফাইল পুনরায় খোলা হচ্ছে। এছাড়াও তার অন্যান্য সহযোগীদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের