68d13d117da14_WhatsApp Image 2025-09-22 at 5.40.23 PM
সেপ্টেম্বর ২২, ২০২৫ বিকাল ০৫:৪২ IST

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইল গন্ধরাজ চিকেন ব্যাটার ফ্রাই

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেনের ফ্রাই পছন্দ করেননা এমন মানুষ খুব কমই আছে। আসলে চিকেন জিনিসটা বাঙালিদের কাছে ভীষণই প্রিয়। আর চিকেনের ফ্রায়েড আইটেম মানেই জিভে জল চলে আসা। এবার রেস্টুরেন্ট স্টাইল বাড়িতেই বানিয়ে ফেলুন গন্ধরাজ চিকেন ব্যাটার ফ্রাই।

আসুন জেনে নিই কিভাবে বানাবেন এই ফ্রায়েড আইটেম -

উপকরণ -

২৫০ গ্রাম বোনলেস মুরগির মাংস
৩ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস
৩ টেবিল চামচ আদবাটা
৩ টেবিল চামচ রসুনবাটা
২ টেবিল চামচ কাঁচালঙ্কাবাটা
১ চা চামচ গন্ধরাজ লেবুর খোসা কোরা
গোলমরিচ গুঁড়ো
২টি ডিম
২ টেবিল চামচ ময়দা
৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
১ চা চামচ বেকিং সোডা
আধ চা চামচ বেকিং পাউডার
আধ কাপ সোডা ওয়াটার
২৫০ গ্রাম সাদা তেল
স্বাদমত নুন

প্রণালী -

মুরগির মাংস লম্বা লম্বা আঙুলের মাপে কেটে নিন। একটি পাত্রে মাংস নিয়ে তাতে এক এক করে গন্ধরাজ লেবুর রস, আদাবাটা, রসুনবাটা, কাঁচালঙ্কাবাটা, গন্ধরাজ লেবুর খোসা, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। মিশ্রণটি ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তাতে মায়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, সোডা ওয়াটার, নুন ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার মুরগির মাংসের স্ট্রিপগুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। এরপর মেয়োনিজ সহ লাল সস দিয়ে পরিবেশন করুন গন্ধরাজ মুরগি ব্যাটার ফ্রাই।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের