নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেন দিয়ে একাধিক ফ্রায়েড আইটেম বানানো যায়। যার মধ্যে অন্যতম চিকেন পপকর্ন। যেগুলো ছোট থেকে বড় চিকেনপ্রেমীদের সকলেরই ভীষণ প্রিয়। বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে মানুষ অর্ডার করেন এই স্টার্টার আইটেমটি। তবে এর রেস্তোরাঁয় নয় , বাড়িতেই বানিয়ে ফেলুন এই চিকেন পপকর্ন।
উপকরণ -
৫০০ গ্রাম বোনলেস মুরগির মাংস
১ টেবিল চামচ রেড চিলি সস
১ টেবিল চামচ সয়া সস
স্বাদ মতো নুন
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১টি লেবুর রস
১টি ডিম
১ কাপ ময়দা
১ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
১ চা চামচ আদা-রসুন পাউডার
১ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো
রন্ধন প্রণালী -
মুরগির মাংস ছোট টুকরো করে কেটে নিন প্রথমে। এবার একটি বড় পাত্রে নিয়ে তার সঙ্গে নুন, রেড চিলি সস, সয়া সস, আদা-রসুন বাটা, লেবুর রস সহ ডিম ভাল করে মেখে নিন। মিশ্রণটি ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। এবার আর একটি পাত্রে ময়দা, নুন, গোলমরিচগুঁড়ো, আদা-রসুন গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। এরপর মাংসের টুকরোগুলিতে ময়দার মিশ্রণ মাখিয়ে সেগুলি বরফ জলে ডুবিয়ে নিন। এরপর সেগুলি ময়দার মিশ্রণে এপিঠ-ওপিঠ করে গরম তেলে বাদামি করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন রেস্তরাঁর মতো চিকেন পপকর্ন।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের