নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আবহে একের পর এক তৃণমূল নেতার বিস্ফোরক মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে বঙ্গ রাজনীতিতে। এবার ফের বিতর্কের ঝড় তুললেন INTTUC সভাপতি তাপস দাশগুপ্ত। তার বক্তব্যে উঠে এসেছে ভোটার তালিকা নিয়ে ভয় দেখানোর কৌশল এবং প্রশাসনিক হস্তক্ষেপের ইঙ্গিত। যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, বামনগাছিতে এক রক্তদান শিবিরের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন INTTUC সভাপতি তাপস দাশগুপ্ত। ওই অনুষ্ঠানে উপস্থিত মহিলা সদস্যদের উদ্দেশে তাপস দাশগুপ্ত বলেন, ' যদি কারও নাম ভোটার তালিকা থেকে কাটা যায়, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এমনটা কোনভাবেই হতে দেওয়া যাবে না। কোনো ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে ভালো করে দেখে নেবেন। দরকার পড়লে দলের কারোর থেকে যাচাই করবেন।'
INTTUC নেতা আরও নির্দেশ দেন, ' অঞ্চলের প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিতে হবে। লোকের রান্নাঘরে গিয়ে গল্পের মধ্যেই ভোটার তালিকার প্রসঙ্গ তুলতে হবে। BLO-দের দিকেও নজর রাখতে হবে। মহিলাদের বিশেষ করে ভয় দেখাবে কারণ জানে মহিলারা একটু বেশি ভয় পাবে। বিজেপির এই চক্রান্তকে কোনো ভাবেই সফল হতে দেওয়া যাবে না।'
এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে রাজনীতির অঙ্গনে। পাল্টা সুর চড়িয়েছে বিরোধী শিবির। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ' তৃণমূলের মমতা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই শুরু করেছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে। আর এই আতঙ্ক থেকে যখন কারোর মৃত্যু হবে তার দায় মমতাকে নিতে হবে নির্বাচন কমিশনকে নয়। ভারতের যারা বৈধ নাগরিক তাদের নাম বাদ যাবে না সেটা সবাই জানে। তাও মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের