69398934bf3d3_IMG-20251210-WA0311
ডিসেম্বর ১০, ২০২৫ রাত ০৮:২৩ IST

বাচ্চাদের বায়না মেটাতে চটজলদি বানিয়ে ফেলুন সুজির বার্গার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বার্গার জিনিসটা বাচ্চাদের ভীষণই প্রিয়। ঝাল লাগলেও কোনো না কোনোভাবে তারা খেয়েই নেয়। বড়রাও বেশ পছন্দ করে এই পদ। মাঝে মাঝেই বাচ্চারা ঘরে বায়না করে ওঠে বার্গার বানানোর। অথবা অতিথি এলে কি দেবেন সেই চিন্তা গ্রাস করে। সেসব চিন্তা ভুলে বানিয়ে ফেলুন সুজির বার্গার। খেতে ভীষণই সুস্বাদু। একদিকে বাচ্চার বায়নাও মিটবে , অন্যদিক অতিথিদের সামনে নিজের মান সন্মানও বজায় থাকবে।

প্রণালী -

একটি কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিন। জিরে থেকে গন্ধ বার হতে শুরু করলে কড়াইয়ে জল ঢেলে দিন। এবার সেই জল ফুটলে সুজি দিয়ে ভাল করে নাড়তে থাকুন। সুজি জমাট বেধে মণ্ড তৈরি হয়ে গেলে ঠান্ডা করে মেখে নিন কিছু ক্ষণ। ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে অল্প রসুন, পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিন। ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরেগুঁড়ো, হলুদগুঁড়ো, আমচুর দিয়ে কষিয়ে নিন। শেষে আলুসেদ্ধ আর কর্নসেদ্ধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। উপর থেকে লেবুর রস আর ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। আলুর মিশ্রণ থেকে আলুর টিক্কি গড়ে নিন।

এবার সুজির মণ্ড থেকে বড় লেচি কেটে গোল আর মোটা করে বেলে নিন। একটি বড় বাটি দিয়ে বার্গারের পাউরুটির আকারে কেটে নিন। এ বার সুজির একটি পাউরুটি নিয়ে মাঝে আলুর মিশ্রণ রাখুন, উপরে আর একটি পাউরুটি দিয়ে চাপা দিন। অল্প তেলে ভেজে নিন বার্গারগুলি। টম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন সুজির বার্গার।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের