নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভরতপুরে হুমায়ুন কবীরের প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদের নির্মাণ এখনও শুরুই হয়নি, অথচ তার আগেই বদলে যাচ্ছে গোটা এলাকার চেহারা। শিলান্যাসের পর থেকেই জাতীয় সড়কের দুপাশে দোকান খোলার হিড়িক, জায়গা দখলের তৎপরতা। একের পর এক ধর্মীয়–রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হচ্ছে জেলা।
হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদ প্রকল্পের স্থানে এখনো কোনও কাঠামো তৈরি হয়নি। কেবলমাত্র শিলান্যাস সম্পন্ন হওয়া মাত্রই সেখানে জমে উঠেছে ভিড়, উৎসুক মানুষের অবিরাম যাতায়াত। সেই ভিড়কে পুঁজি করেই ১২ নম্বর জাতীয় সড়কের দুই ধারে শুরু হয়েছে অস্থায়ী দোকান বসানোর হিড়িক। কোথাও ঝোপঝাড় সাফ করা হচ্ছে, কোথাও পে-লোডার দিয়ে জায়গা সমতল করা হচ্ছে। কেউ খুঁটি পুঁতে ভবিষ্যতের দোকানের জায়গা দখল করে নিচ্ছেন।
এদিকে, ধর্মীয় আবহও পাল্টাচ্ছে দ্রুত। বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারভ সরকারের নেতৃত্বে রামমন্দিরের শিলাপুজো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের সঙ্গে দেখা করে মন্দির সংক্রান্ত পরামর্শও নিয়েছেন তিনি। অন্যদিকে, প্রকল্পকে সামনে রেখে নিজের বৃহৎ পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
তার কথায়, 'আর ৩ বছর। প্রজেক্টটা অনেক বড় হবে। মসজিদের পাশাপাশি বড় হাসপাতাল, মেডিক্যাল কলেজ, হোটেল–রেস্তোরাঁ, পার্ক, এমনকি হেলিপ্যাডও হবে।' এই ঘোষণার পর থেকেই জল্পনা আরও বাড়ছে।
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...