নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বাবরি মসজিদ ইস্যু ঘিরে সাম্প্রতিক সময়ে হুঙ্কার বাড়াচ্ছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তবে শুরুতেই যেন বিপত্তির পর বিপত্তি। একদিকে ধর্মগুরু পরিচয় নিয়ে বিতর্ক, অন্যদিকে দেহরক্ষী থেকে কিউআর কোড জালিয়াতি একাধিক ঘটনায় কার্যত জোড়া ধাক্কা খেলেন হুমায়ুন।
হায়দরাবাদ থেকে আট জন সশস্ত্র নিরাপত্তারক্ষী তার জন্য আসার কথা ছিল। কিন্তু মঙ্গলবার হুমায়ুন কবীরের সঙ্গে দেখা যায় মাত্র চারজন দেহরক্ষীকে। পরে জানা যায় এই চারজনের কেউই হায়দরাবাদ থেকে আসেননি। এই ঘটনায় প্রথম ধাক্কা খেয়েই যখন পরিস্থিতি প্রশ্নের মুখে, তখনই সামনে আসে আরও গুরুতর অভিযোগ। হুমায়ুন কবীরের সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া-র কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ অভিযোগ দায়ের করেছেন বহরমপুর সাইবার ক্রাইম থানায়।
তার দাবি, ৯ ডিসেম্বর থেকেই তিন ব্যক্তি ট্রাস্টের তথ্য নকল করে ভুয়ো কিউআর কোড তৈরি করে জালিয়াতি চালাচ্ছে। সেই ভুয়ো কিউআর কোড ব্যবহার করে অনুদান সংগ্রহের নামেই প্রতারণা চলছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এর আগে, ৬ ডিসেম্বর, হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস মঞ্চে হাজির হন আরব পোশাকে দুই ব্যক্তি। দাবি করা হয়, তারা নাকি সৌদি আরব থেকে এসেছেন। স্টেজ থেকেই সেই ঘোষণা করা হয়। কিন্তু পরে জানা যায়, তারা আদৌ বিদেশি নন এলাকারই লোক।
হুমায়ুন নিজেই জানান, তাকে ঠকিয়ে কেউ এই দুজনকে সাজিয়ে নিয়ে এসেছিল এবং অর্থও হাতিয়েছে। বিভিন্ন ঘটনায় একের পর এক অসঙ্গতি সামনে আসায় প্রশ্ন উঠছে, পুরো উদ্যোগটির স্বচ্ছতা এবং সংগঠনের ভিত কতটা দৃঢ়। বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবীরের উদ্যোগ বহু বিতর্কের জন্ম দিয়েছে। আর সেই বিতর্কের মাঝে দেহরক্ষী ভাঁড়, ভুয়ো ‘বিদেশি’ অতিথি এবং এখন কিউআর কোড জালিয়াতি সব মিলিয়ে জটিলতার আবর্তে পড়েছেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের