নিজস্ব প্রতিনিধি , লখনউ - বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে ভয়াবহ কাণ্ড। মৃতদেহ থেকেই আঙুলের ছাপ নিলেন ছেলে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ছেলের এমন কাণ্ডে হতবাক পরিবার-সহ নেটদুনিয়া।
উত্তরপ্রদেশের খারাউহা গ্রামের বাসিন্দা ছিলেন ছত্রপাল (৭৫)। অভিযোগ, বিয়ের পর থেকেই ছেলে মহেন্দ্র ও পুত্রবধূ লক্ষ্মী তাঁকে নির্যাতন করতেন। পরিস্থিতি ক্রমেই খারাপ হয়। একসময় বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেন মহেন্দ্র। এরপর মেয়ে সুমনের বাড়িতে আশ্রয় নেন ছত্রপাল ও তাঁর স্ত্রী। সেখানেই ছেলেকে ত্যাজ্য করার সিদ্ধান্ত নেন বৃদ্ধ।
ছত্রপালের মোট সাড়ে ৬ বিঘা জমি ছিল। তার মধ্যে ৩ বিঘা জমি তিন মেয়েকে দান করেন তিনি। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও সিদ্ধান্তের কথা জানান। সেখানে মহেন্দ্র ও লক্ষ্মীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কথা ঘোষণা করা হয়।এরপরেই পরিস্থিতি বদলে যায়। গত ৭ জুলাই আচমকা অসুস্থ হয়ে পড়েন ছত্রপাল।
চিকিৎসা করানোর কথা বলে তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন মহেন্দ্র। কিন্তু দু'দিন পরেই মৃত্যু হয় বৃদ্ধের। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তোলেন মেয়েরা। অভিযোগ, সেই সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন মহেন্দ্র। এরপর সামনে আসে আরও চাঞ্চল্যকর ঘটনা। ভাইরাল ভিডিয়োয় দেখা গেছে, মাটিতে পড়ে রয়েছে ছত্রপালের মৃতদেহ। সেখানেই বাবার আঙুলের ছাপ নিচ্ছেন মহেন্দ্র। একাধিক সাদা কাগজে সেই ছাপ নেওয়া হয়।
জানা গেছে, তিন বোন যাতে বাবার জমির অধিকার না পান, সেই উদ্দেশ্যেই এমন কাজ করা হয়েছে বলে অভিযোগ। মৃত বাবার আঙুলের ছাপ ব্যবহার করে সম্পত্তি সংক্রান্ত নথি তৈরির চেষ্টা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এই বিষয়ে সরকারি ভাবে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশ মহেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্পত্তির লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, সেই প্রশ্নও উঠছে। ঘটনাটির সম্পূর্ণ সত্যতা খতিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করছেন অনেকে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের