নিজস্ব প্রতিনিধি , মালদহ - আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী অনিন্দিতা সোরেনের রহস্যমৃত্যুতে নয়া মোড়। শনিবার রাতে মৃতার প্রেমিক উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করে পুলিশ। তবে খুন নাকি আত্মহত্যা সেই নিয়ে এখনও রহস্যের জট কাটেনি।
সূত্রের খবর, পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বল সোরেন মালদহ মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। অনিন্দিতার সঙ্গে তার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠানের সূত্রে। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুজনেই। বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন। পরিবার সূত্রে খবর, সোমবার কলকাতায় ফেরার নাম করে বেরোলেও পরের খবর আসে মালদহ থেকে। উজ্জ্বল অনিন্দিতার বাবা - মাকে ফোন করে জানায় সে অসুস্থ হয়ে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি।
শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে তাকে আর জি কর মেডিক্যালে রেফার করা হয়। তবে মাঝপথেই পরিস্থিতি জটিল হওয়ায় আবার মালদহ মেডিক্যালে ফিরিয়ে আনা হয়। শেষ পর্যন্ত শনিবার সকালে মৃত্যু হয় তরুণীর। অনিন্দিতার পরিবারের অভিযোগ, প্রেমিক উজ্জ্বলই তাদের মেয়েকে বিষ খাইয়ে খুন করেছে। পরিবারের দাবি, মেয়ের সঙ্গে উজ্জ্বলের সম্পর্ক বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল। এমনকি অনিন্দিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। সেই অশান্তির জেরেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি।
প্রেমিক উজ্জ্বলের বিরুদ্ধে পরিবার ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। শনিবার রাতে মালদহ থেকেই আটক করা হয় উজ্জ্বলকে। অনিন্দিতার মৃত্যু আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন সেই বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের