নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরবি ও থিওলজি বিষয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগের দাবিতে উত্তাল হল বিকাশ ভবন চত্বর। মাদ্রাসা সার্ভিস কমিশনের ৭ম SLST-এর চাকরিপ্রার্থীরা শুক্রবার বিকাশ ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। তাদের বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে উঠে বিকাশ ভবন চত্বর। তাদের দাবি, প্রায় সব বিষয়ের নিয়োগ সম্পন্ন হলেও সংখ্যালঘু পড়ুয়াদের পড়া এই দুই বিষয়ে ইচ্ছাকৃতভাবে নিয়োগ আটকে রাখা হয়েছে।
শুক্রবার মাদ্রাসা সার্ভিস কমিশনের ৭ম SLST-এর চাকরিপ্রার্থীরা বিকাশ ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়। তাদের বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে উঠে। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের দাবি, শুধু আজকে থেকে না আমরা বিগত ৩ বছর ধরে রাজপথে রয়েছি। আমাদের সব থেকে বড় অপরাধ হয়েছে এই পশ্চিমবঙ্গে জন্ম নিয়ে। আর শিক্ষিত হয়ে আরও বড় অপরাধ। বিগত ৩ বছর ধরে মাদ্রাসা শিক্ষা কমিশনে কোনো নিয়োগ নেই। ৫০০০ শিক্ষকতার সিট ছিল সেটা কমিয়ে করা হল ১৭০০ তে। কিন্তু পরিকল্পিতভাবে একটা কেস হল আর সেখানে আর নিয়োগ নেই।'
বিক্ষোভকারীদের আরও দাবি, ' আমাদের সংখ্যালঘু মুসিলমদের বোকা বানানো হচ্ছে। ভোটের জন্য আমাদের ব্যবহার করা হচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করা। কিন্তু উনি সেটা করছে না। আমাদের ভোটেই আজকে উনি মুখ্যমন্ত্রী। আর আমাদের ভোটে যথেষ্ট উনাকে ওই পদ থেকে সরাতে। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যেখানে সরকার আর্জেন্সি দেখিয়ে দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছে, সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।'
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ' আজ যদি আমাদের সমস্যার কোনো সমাধান না হয় তাহলে বুঝবো যে মুখ্যমন্ত্রী বলতেন তিনি আমাদের সুবিধার জন্য। আজ বুঝবো সে আমাদের জন্য বিপদ ছাড়া আর কিছু না। আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করার পরিকল্পনা চালাচ্ছে।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের