নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি মামলায় বড়সড় অগ্রগতি। প্রথম চার্জশিটে নাম উঠে এল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তার সঙ্গে চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তার দুই ঘনিষ্ঠ সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরারও। শুক্রবার এই চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আর জি কর মেডিক্যালের দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি কোর্টে প্রথম চার্জশিট জমা পড়েছে। চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে বিপ্লব সিংহ ও সুমন হাজরার। তারা দুজনেই হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি হাজরা মেডিক্যাল স্টোরের নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এই তিন অভিযুক্তকেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং বর্তমানে তারা জেল হেফাজতেই রয়েছেন। তদন্তকারীদের দাবি, হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ও ক্রয় প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্তরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতালে এক চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই চিকিৎসক-পড়ুয়ার দেহ। ঘটনার পর ব্যাপক আন্দোলন শুরু হয় এবং সেই সময়েই আর জি কর হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে।
এই দুর্নীতির অভিযোগ সামনে এনে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সেই মামলায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পরবর্তীতে গত বছর ইডি ইসিআইআর দায়ের করে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে।
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের