নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার অধিবেশনে বিরল রাজনৈতিক সৌজন্যের ছবি। নতুন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে প্রশংসার আবহেই উঠে এল অতীতের কাজের হিসাব, পাল্টা প্রশ্নও ছুড়ে দিলেন বর্তমান মন্ত্রী। ফলে প্রশংসা, আত্মসমালোচনার মাঝে সরগরম হয়ে উঠল বিধানসভার পুর বাজেট আলোচনা।
শুক্রবার পুর বাজেট নিয়ে আলোচনার সময় ফিরহাদ হাকিম বলেন, মন্ত্রীত্ব পাওয়ার মাত্র আড়াই মাসের মধ্যেই অগ্নিমিত্রা পাল যেভাবে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শন করছেন এবং সমস্যার খোঁজ নিচ্ছেন, তা প্রশংসার যোগ্য। তিনি স্বীকার করেন, 'মাত্র আড়াইমাস আপনি সময় পেয়েছেন। তার মধ্যে আপনি যেভাবে চারিদিকে দৌড়াচ্ছেন। আমি হয়তো তা পারিনি। যেভাবে সকাল, সন্ধ্যায় বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন। আমি হয়তো সেটা করতে পারিনি। এটা আমি স্বীকার করছি।'
এর জবাবে অগ্নিমিত্রা পাল বলেন, প্রাক্তন মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তিনি দিনরাত শহরের উন্নয়নের জন্য কাজ করছেন। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, '১৫ বছর ক্ষমতায় থেকেও কেন আপনারা এই সমস্যাগুলোর সুনির্দিষ্ট সমাধান করতে পারলেন না? জমা জল আর নিকাশি ব্যবস্থার জন্য বরাদ্দ সব টাকা গেল কোথায়? কেন শুধু প্রভাবশালী মন্ত্রী-নেতাদের পুরসভার জন্যই বাজেট বরাদ্দ হত?' বিধানসভায় এই বিরল সৌজন্য ও পাল্টা রাজনৈতিক প্রশ্নোত্তর রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের