নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - যুদ্ধ আবহের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন লিওনেল মেসি। এযেন এক বিরাট সাক্ষাৎকার। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন ফুটবল জাদুকরকে আমন্ত্রণ জানালে তা প্রত্যাখ্যান করেন মেসি। তবে এবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। সবচেয়ে মজার বিষয় , মেসির কাছে রোনাল্ডোর গল্প করলেন ট্রাম্প।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের সাক্ষাৎকারের একগুচ্ছ ছবি।
গোটা ইন্টার মায়ামি দল নিয়েই ট্রাম্পের কাছে যান মেসি। ছিলেন দলের কোচ জাভি মাশ্চেরানো এবং সহ মালিক জর্জ মাস। চ্যাম্পিয়নশিপ জয়ের জেরে গোটা দলকে সংবর্ধনা জানান মার্কিন প্রেসিডেন্ট। মেসির সামনে পেলে , রোনাল্ডোর প্রশংসা করলেন তিনি। সঙ্গে জানিয়ে দিলেন মেসিকে তিনি চেনেন না। বরং পেলেকে ভীষণ পছন্দ করেন তিনি।
এরপর শুরু হয় রোনাল্ডোর প্রশংসা। যেখানে ট্রাম্প বলেন , "আমার ছেলে ব্যারন আমাকে জিজ্ঞেস করল, বাবা, জানো আজ এখানে কে আসছে? আমি বললাম না, আমার তো অনেক কাজ আছে। তখন সে বলল, মেসি। সে তোমার বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ মানুষ। ও তোমার খুব বড় ভক্ত। আর একজন ভদ্রলোকের ও খুব বড় ভক্ত, রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যারন মনে করে ও খুব বড় ফুটবলার। তুমিও তাই।"
ইন্টার মায়ামিতে খেলার জন্য মেসিকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন , "তুমি চাইলে বিশ্বের যেকোনও ক্লাবে যেতে পারতে। কিন্তু তুমি মায়ামিকেই বেছে নিয়েছ। আমাদের সবাইকে এই যাত্রার অংশ করার জন্য তোমাকে ধন্যবাদ।"
এছাড়া ব্রাজিলিয়ান তারকা পেলের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন , "আমার বয়স হয়েছে। আমি জানি না তুমি হয়তো খুবই ভাল খেলো। কিন্তু সত্যি কথা বলতে আমি পেলের ভক্ত। পেলে খুবই ভাল খেলতেন।"
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের