নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিজেপিশাসিত ত্রিপুরায় ফের তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ। পার্টি অফিস ভাঙচুরের পর বুধবার আগরতলা বিমানবন্দরে আটকানো হল তৃণমূলের প্রতিনিধি দলকে। প্রিপেড ট্যাক্সিও ধরতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে ত্রিপুরার রাজধানী আগরতলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ও ভাঙচুর হয়। বুধবার সকালে সেখানে পরিস্থিতি পর্যালোচনায় যান ছয় সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু আগরতলা বিমানবন্দরে নামার পরই তাদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। এমনকী প্রিপেড ট্যাক্সিও ধরতে বাধা দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। এর প্রতিবাদে বিমানবন্দর চত্বরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তৃণমূল নেতারা।
এই ঘটনার খবর কলকাতায় পৌঁছতেই তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর শেষে দমদম বিমানবন্দরে নামতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিজেপির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 'ত্রিপুরায় আমাদের টিমকে পাঠানো হয়েছে। সেখানে তাদের ট্যাক্সি ধরতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি প্লেনে উঠার আগে তাদের হেঁটে যাওয়ার নির্দেশ দেই। এই ধরনের হেনস্থা হতে হয়েছে মন্ত্রী, সাংসদদের। এরপর কিছু হলে আমি যাব সেখানে দেখি কার কত দম।'
পাশাপশি, কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'যারা গণতন্ত্রের কথা বলেন, তারা আগে নিজের ঘরটা দেখুন। যদি আমাদের মন্ত্রীরা কোনো রকম বাধা সৃষ্টি করে বা সমস্যা তৈরি করে সেক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদের বাধা দেওয়া হয়েছে।' এদিন মুখ্যমন্ত্রী পূর্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ' এর আগেও ত্রিপুরায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বারবার আক্রমণ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর, এমনকী কর্মী-সমর্থকদের উপরও নেমে এসেছে রাজনৈতিক সন্ত্রাস।'
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের