নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন দল ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই তীব্র বিতর্কে জড়াল জনতা উন্নয়ন পার্টি। দলের চেয়ারম্যান সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন নিশা চট্টোপাধ্যায়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর হঠাৎ করেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন দল জনতা উন্নয়ন পার্টির আনুষ্ঠানিক ঘোষণা করেন হুমায়ুন কবীর। সেই মঞ্চ থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজ্যের একাধিক কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ওই দিন নিশা চট্টোপাধ্যায়কে মঞ্চে পাশে দাঁড় করিয়েই বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন হুমায়ুন। কিন্তু ঘোষণার ২৪ ঘণ্টা পেরোতেই পাল্টে যায় পরিস্থিতি। সোমবার রাত থেকেই সমাজমাধ্যমে নিশা চট্টোপাধ্যায়ের একাধিক ভিডিও ও রিল ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালে সেই ভিডিও গুলির ‘রুচি’ নিয়ে প্রশ্ন তুলে হুমায়ুন কবীর জানিয়ে দেন, নিশা চট্টোপাধ্যায়কে আর বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী করা হচ্ছে না। তার দাবি, ওই ধরনের ভিডিও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই পাল্টা ক্ষোভ উগরে দেন নিশা চট্টোপাধ্যায়। তিনি জানান, হুমায়ুন কবীরের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল এবং নতুন দল গঠন করলে সেখানে তাকে জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
নিশার দাবি, তিনি নিজে থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা নিয়ে দল ঘোষণার অনুষ্ঠানে যাননি। বরং আচমকাই তাকে মঞ্চে ডেকে বালিগঞ্জের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে নিশা চ্যাটার্জী বলেন, ' আমি সমাজসেবামূলক কাজ করি। সোশ্যাল মিডিয়ায় আমার বহু ফলোয়ার রয়েছে। প্রথমে আমাকে প্রার্থী হিসেবে তুলে ধরা হল, তারপর আবার নাম বাদ দিয়ে প্রকাশ্যে অপমান করা হল।'
নিশার অভিযোগ, ' হুমায়ুন কবীরের এই আচরণে আমার সম্মানহানি হয়েছে। আমার ফলোয়াররাও হতাশ। কেন আমার সম্মান নিয়ে খেলা করা হল?আচমকা আমার ভিডিও নিয়ে কথা হচ্ছে। চারপাশের লোক নানারকম কথা বলছে। হুমায়ুন চাচা বলেছিলেন প্রার্থী হতে, তাই হয়েছিলাম। আমি হিন্দু বলে বাদ পড়েছি। সেকুলার পার্টি হলে এটা হত কি? আমি তো বাবরির পাশে ছিলাম। তাহলে ওরা কেন এটা করল?'
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের