নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা – চীনা নাগরিক সন্দেহে উত্তরাখণ্ডের দেরাদুনে ত্রিপুরার পড়ুয়াকে বেধড়ক মার। টানা ১৪ দিন লড়াইয়ের পর মৃত্যু হয় তাঁর। হামলাকারীদের উদ্দেশ্যে শেষবার তিনি বলেছিলেন, “আমি ভারতীয়।“ এই ঘটনার প্রতিবাদে উত্তাল ত্রিপুরা। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। এই ঘটনায় করুন বার্তা সন্তান হারা বাবার।
এক সাক্ষাৎকারে সন্তান হারা বাবা তরুণ প্রসাদ চাকমা বলেন, “আমার ছেলে সবজি কিনতে গিয়েছিল। অভিযুক্তরা বাইকে করে এসেছিল। মূল অভিযুক্ত, যিনি দেরাদুনের বাসিন্দা, অন্যদের সঙ্গে জাতিগত গালিগালাজ করে। অ্যাঞ্জেল বিরোধিতা করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমার ছেলের সঙ্গে যা হয়েছে তা আর কোনও উত্তর-পূর্বের ছেলের সঙ্গে যেন না হয়।“
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত ৯ ডিসেম্বর। দেরাদুনের সেলাকুই এলাকায় স্থানীয় বাজারে গিয়েছিলেন অ্যাঞ্জেল চাকমার ও তাঁর ছোট ভাই মাইকেল চাকমা। এমবিএ-র ছাত্র অ্যাঞ্জেল। বয়স ২৪। অভিযোগ, সেখানে তাঁদের আটকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন ৬ জন যুবক। চাইনিজ বলে কটাক্ষ ও গালিগালাজ করা হয় তাঁদের। এরপরই দুই ভাইয়ের ওপর ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়।
অ্যাঞ্জেলের ঘাড় ও মেরুদণ্ডে আঘাত লাগে। গুরুতর আহত হয়েছেন মাইকেল। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়। দু’সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সমস্ত লড়াই থেমে গেল। মৃত্যু হয় অ্যাঞ্জেলের। আশঙ্কাজনক অবস্থা তাঁর ভাই মাইকেলেরও। শেষবার যুবকদের উদ্দেশ্যে অ্যাঞ্জেল বলেন, ”আমরা চীনা নই, আমরা ভারতীয়। সেটা প্রমাণ করতে আপনাদের কোন নথি দেখাতে হবে?” অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের